এইমাত্র পাওয়া

ঘুর্ণিঝড়”আষাণী” আঘাত হানতে পারে ২৩ মার্চ

অনলাইন ডেস্ক।।

ভারত সাগর ও এর সঙ্গে সংযুক্ত বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যেটি এ বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘আষানী’তে রূপান্তরিত হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এই ঘূর্ণিঝড়টি ২৩ মার্চ বাংলাদেশের উপকূলে এবং মিয়ানমারের উত্তরাঞ্চলের দিকেও অগ্রসর হতে পারে।

১৯ মার্চের মধ্যে নিম্নচাপের এলাকাটি সম্প্রসারিত হয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূল এবং আন্দামান সাগরের দিকে আগাতে পারে। পরবর্তীতে এটি আরও উত্তরে ও উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ পেরিয়ে ২০ মার্চ সকালের দিকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে।

আরও জানানো হয়, নিম্নচাপটি ২১ মার্চের দিকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।শ্রীলংকার পক্ষ থেকে আসন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।

আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আসন্ন ঝড়ের প্রেক্ষাপটে আইএমডি ১৬ থেকে ২২ মার্চ বঙ্গোপসাগর ও ভারত সাগরের বিভিন্ন অংশে মাছধরা নৌকা ও জেলেদের না যাওয়ার পরামর্শ দিয়েছে। আইএমডির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

আইএমডির এক কর্মকর্তা বলেন, ‘আমাদের মডেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আষাণী বাংলাদেশ বা মিয়ানমারের উত্তর উপকূলের ওপর দিয়ে যেতে পারে। তবে এখনই এই ঝড়ের গতিপথ সম্পর্কে পূর্বাভাষ দেওয়ার সময় আসেনি। নিম্নচাপ থেকে ঝড়ে রূপান্তরিত হওয়ার উপযুক্ত পরিবেশ বিদ্যমান আছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.