অনলাইন ডেস্ক।।
পাকিস্তানের বিরোধীদলীয় নেতাদের এক হাত নিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার তিনি বিরোধীদলগুলোর বিরুদ্ধে সরকার দলের এমপিদেরকে টাকার বিনিময়ে কেনার অভিযোগ তুলে বলেন, ‘বিরোধীনেতারা ইসলামাবাদের সিন্ধু হাউসে ব্যাগভর্তি টাকা নিয়ে দর কষাকষির করছেন। ’ এদিন সোয়াতের সাইদু শরিফে এক রাজনৈতিক ভাষণে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী দাবি করেন, বিরোধীরা টাকার বিনিময়ে সিন্ধুর লোকদের কেনার চেষ্টা করছেন। এ সময় তিনি আসন্ন অনাস্থা ভোট নিয়েও মুখ খোলেন।
এদিকে, দেশটির সরকারের কিছু মন্ত্রী জানিয়েছেন আগামী ২৮-৩০ মার্চ তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন। এক্সপ্রেস ট্রিবিউন, এনডিটিভি ও পার্সটুডে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
