নিজস্ব প্রতিবেদক।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ১৩ মার্চ দুপুরে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এখন থেকে আর গণহারে অনার্স-মাস্টার্স পড়ানো হবে না। এসব বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। কারণ, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা শিক্ষাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।
দীপু মনি বলেন, ‘নীতিমালা অনুযায়ী কোনও ধরনের সুপারিশ ছাড়াই যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। কোনও নেতা, মন্ত্রী কিংবা অন্য কোনও উপায়ে এখন আর এমপিওভুক্তির সুযোগ নেই। তাই যেসব শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালার শর্তপূরণে ব্যর্থ, তারা কোনোভাবেই এমপিওভুক্তি পাবে না। এজন্য সবাইকে এমপিওভুক্তির নীতিমালার আলোকে শর্তপূরণ করতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সারাক্ষণ শুধু ক্লাস আর ক্লাস। সারাক্ষণ পরীক্ষা। কোচিংয়ের মধ্যে ডুবে থাকে তারা। আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। শিক্ষার্থীদের পড়াশোনা আনন্দদায়ক করতে চাই। এ জন্য এত পরীক্ষা নিতে চাই না।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
