পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষকের বেতের আঘাতে জিহাদ (১৬) নামের দশম শ্রেণির শিক্ষার্থীর চোখ হারাতে বসেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে উপজেলার সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও স্থানীয় বাজারে অভিযুক্ত শিক্ষক গোলাম রব্বানি লিটনের বিচার দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ভুক্তভোগী শিক্ষার্থী জিহাদ সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও সৌদি প্রবাসী স্থানীয় বাবুল বেপারীর ছেলে।আহত শিক্ষার্থীর বড় ভাই রুম্মান বেপারী জানান, গত ২৫ আগস্ট সকালে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম রব্বানি লিটনের কাছে প্রাইভেট পড়ার সময় ওই শিক্ষক বেত দিয়ে আঘাত করেন। এ সময় জিহাদের বাম চেখে আঘাত লাগে। সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করা হয়। সেখানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক গোলাম রব্বানি লিটনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ জানান, এ ঘটনার কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে এ বিষয়ে ম্যনেজিং কমিটি ও শিক্ষকদের সাথে আলোচনা করে সিদ্বান্ত গ্রহণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
