এইমাত্র পাওয়া

১৭ মার্চের আগে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করুন- শউভাবাক

নিজস্ব প্রতিবেদক।।

আজ এমপিওভুক্ত ১৩ টি শিক্ষক সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।

শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ( বামাশিকফো) এর সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এর সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে আসন্ন ঈদ-উল- ফিতর হতে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে ১৭ মার্চের মধ্যে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।

সভায় শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শতভাগ উৎসব ভাতার দাবি আদায়ের লক্ষ্যে ১৮ ও ১৯ মার্চ প্রেসক্লাবের অবস্থান কর্মসূচিতে দলমত নির্বিশেষে শিক্ষক-কর্মচারীেরকে অংশগ্রহণের আহবান জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের উপদেষ্টা ও বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মোঃ ইউসুফ আল শামীম, যুগ্ম আহবায়কদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোঃ জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি, মোঃ আবদুর রহমান, সহ-সভাপতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক–কর্মচারি ফোরাম, আবুল বাশার নাদিম, মহাসচিব, বাংলাদেশ শিক্ষক- কর্মচারী জাতীয়করণ মঞ্চ, শাহ আলম, সহ-সভাপতি, বাংলাদেশ এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদ, মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি, আবুল বাশার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ, জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব, বাবেশিকফো, মোঃ মামুনুর রশিদ, যুগ্ম মহাসচিব, বাবেশিকফো, অধ্যক্ষ মোঃ আব্দুস ছাত্তার, সহ-সভাপতি, বামাশিকফো, আশরাফুজ্জামান হানিফ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদ ও অমিত অধিকারী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদসহ শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.