নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে গত দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে তুলতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে।
তিনি বলেন, শিক্ষকদের শুধু রাজনীতি করলে চলবে না, শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিএনপি জামায়াত জোট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিলো। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে।
ব্লেন্ডেড শিক্ষা বিষয়ক জাতীয় টাস্কফোর্স দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক এর সভাপতিত্বে কর্মশালায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশগ্রহণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
