এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে গফরগাঁওয়ে বিশাল বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীর আলম সেলিম:

আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ও কটুক্তিকারী বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে গফরগাঁওয়ের পৌরসদরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের উদ্যেগে গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ সাধারন জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ।

মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী,মশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মস্তোফা মনি, পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ কামরুল ইসলাম ফকরুল,যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল, চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান মাছুদুজ্জামান মাসুদ, গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছূল আলম খোকন,রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহবুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাহউদ্দিন পলাশ, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক তাজমুন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মন্ডল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন তানভীর প্রমূখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.