এইমাত্র পাওয়া

১৯ সংগঠনের আহবায়ক কমিটির নেতৃত্বে নায়ক আলমগীর

অনলাইন ডেস্ক।।

এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত হলো আহ্বায়ক কমিটি।বুধবার চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে এক জরুরি বৈঠকে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বরেণ্য অভিনেতা আলমগীর।জানা গেছে, এই আহ্ববায়ক কমিটি চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করবে।

এর মধ্য দিয়ে চলচ্চিত্র পরিবারের কার্যক্রম বন্ধ হলো। এখন থেকে চলচ্চিত্রের সার্বিক সমস্যা সমাধানে কাজ করবে এই আহ্বায়ক কমিটি। অভিনেতা আলমগীরের নেতৃত্বে কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ।এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তিনজন।

তারা হলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র গ্রাহক সংস্থার মহাসচিব আসাদুজ্জামান মজনু এবং নিপুণ আক্তার। চলচ্চিত্র পরিচালক সমিতির অর্থসচিব  সালাহউদ্দিন এই কমিটির কোষাধ্যক্ষ হিসেবে কাজ করবেন। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মো. সামসুল আলম, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মোহাম্মদ হোসেনন, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ ও মুশফিকুর রহমান গুলজার উপদেষ্টা পদে আছেন।

এ কমিটির কার্যনির্বাহী সদস্য পদে আছেন ফিল্ম এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, সাধারণ সম্পাদক আমজাদ হােসেন, বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি (সিডাব) এর সভাপতি কাজী মনির, সাধারণ সম্পাদ আবুল বাশার খন্দকার, বাংলাদেশ চলচ্চিত্র প্রর্দশক সমিতির মহাসচিব মো. উজ্জ্বল।

চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি থেকে আছেন সভাপতি মো. সালাম ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি থেকে সভাপতি আজিজ রেজা ও মহাসচিব ইমদাদুল হক খোকন, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতি জামান আখতার ও মহাসচিব সানি আলম।

স্থিরচিত্র গ্রাহক সমিতির সভাপতি জি.ডি পিন্টু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি সভাপতি শামসুর ইসলাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.