অনলাইন ডেস্ক।।
গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের ৫৯ দশমিক ৬ শতাংশই টিকা নেননি।
সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনের এপিডেমিওলজিকাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়-গত (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত দেশে করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার টিকা নেননি ৩১ জন। অর্থাৎ মারা যাওয়া ব্যক্তিদের ৫৯ দশমিক ৬ শতাংশই টীকা নেননি।
প্রতিবেদনে আরও বলা হয়- গত এক সপ্তাহে করোনায় মারা ৫২ জনের মধ্যে টিকা নিয়েছেন ২১ জন। যার শতকরা হার ৪০ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন ৪ জন, দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ১৬ জন আর তৃতীয় ডোজ নিয়েছিলেন একজন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
