এইমাত্র পাওয়া

শাবিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে হাল্ট প্রাইজের ক্যাম্পাস রাউন্ড প্রতিযোগিতার নিবন্ধন। চলবে বুধবার পর্যন্ত।

শনিবার থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে হাল্ট প্রাইজ শাবি শাখার প্রেস এন্ড মিডিয়া কো-অর্ডিনেটর মো. আমিনুল হক লস্কর জানান, এবারের প্রতিযোগিতায় তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। নিবন্ধনকৃত টিমের সদস্যরা নিজেদের আইডিয়া নিয়ে ‘লেখা অনলাইনে ও অফলাইনের মাধ্যমে জমা দিত পারবেন । প্রতিটি টিমে তিন থেকে চারজন সদস্য থাকবেন । পরে তাদের মধ্যে থেকে বাছাই করা ১৫টি টিম নিয়ে আগামী ১২ মার্চ অনলাইনে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ১৫মার্চ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠি হবে বলে জানান তিনি।

লস্কর বলেন,হাল্ট প্রাইজের মূল লক্ষ্য সাম্প্রতিক সময়ে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে তরুনদের এগিয়ে আনা ও চিন্তাশীল একঝাঁক তরুণ তৈরি করা। করোনায় বেকারত্ব বাড়ায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.