এইমাত্র পাওয়া

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘দিন : দ্য ডে’

নিউজ ডেস্ক।।

চিত্রনায়ক অনন্ত জলিল তার আসন্ন সিনেমা ‘দিন : দ্য ডে’ ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছেন। কোনো বাধার কারণে এই তারিখ আর পেছাবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে আয়োজিত সিনেমার মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, “আগে আমরা প্রতিযোগিতা করে হলে সিনেমা রিলিজ করতাম। আমার প্রথম সিনেমা ‘খোঁজ : দ্য সার্চ’-এর সময় হল ছিল ৮০০টি, আমি তখন রিলিজ করেছিলাম ৪০০ হলে। আমার সর্বশেষ সিনেমা ‘মোস্ট ওয়েলকাম টু’ ২৮০ হলে রিলিজ করি।

আর এখন শুনলাম দেশে সিনেমা হলই আছে মাত্র ৪০টি! এখন তা হলে কয়টা সিনেমার সঙ্গে আমি আমার সিনেমা রিলিজ করব? প্রযোজক সমিতি সিদ্ধান্ত নেবে, ঈদে ‘দিন : দ্য ডে’র সঙ্গে আর কোনো সিনেমা ভাগাভাগি করবে কিনা।

এর মধ্যে আমিও একবার প্রযোজক সমিতিতে যাব, তাদের সঙ্গে মিটিং করব। এই কয়টা হলে আসলে দুই-তিনটা সিনেমা ভাগাভাগি করে রিলিজ দেওয়ার সুযোগ নেই।” অনুষ্ঠানে ‘দিন : দ্য ডে’ সিনেমার ট্রেলার ও তিনটি গানের ভিডিও দেখানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বর্ষা, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.