এইমাত্র পাওয়া

আইনজীবী তালিকাভুক্তির নতুন পরীক্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নতুন আইনজীবীদের তালিকাভুক্তির (এনরোলমেন্ট) নৈবর্ত্তিক পরীক্ষার আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার (৩ মার্চ) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরবর্তী এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ২৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। এনরোলমেন্ট এমসিকিউ, পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। তৎপরবর্তী এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসের চতুর্থ সপ্তাহে।

আপাতত পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারিত হলেও পরবর্তীতে বারের ওয়েবসাইটে পরীক্ষার নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন সচিব।

মূলত, তিন ধাপের নৈবর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.