নিউজ ডেস্ক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিখন-শেখানো কৌশল ও দক্ষতা যাচাইয়ে টুলস প্রণয়ন করছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেল (এনএসি) এ টুলস তৈরির কাজ শুরু করছে।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটি তার আগের বৈঠকে প্রাথমিকের শিক্ষকদের শিখন শেখানো কৌশল এবং দক্ষতা যাচাইয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল।
মন্ত্রণালয় বুধবার ওই সুপারিশের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে বলে বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিখন শেখানো কৌশল এবং দক্ষতা যাচাইয়ের জন্য বিদ্যমান কোনও টুলস নেই। প্রাথমিক শিক্ষা অধিদফতর ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেল (এনএসি) এ সংক্রান্ত টুলস প্রণয়নের কাজ করছে। টুলস প্রণয়ন সম্পন্ন হলে ৬৪ জেলা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয় চিহ্নিত করে তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
