নিউজ ডেস্ক।।
এখন থেকে জরুরি প্রয়োজনে সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু করা যাবে জানিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবেরা দিনে ১০টি করে এবং সচিবদের একান্ত সচিবেরা পাঁচটি করে দশনার্থী পাস ইস্যু করতে পারবেন। এ ছাড়া অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবেরা দিনে পাঁচটি করে দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন। করোনার সংক্রমণ কমে আসায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আবারও দর্শনার্থী পাস চালু করেছে সরকার।
এখন থেকে জরুরি প্রয়োজনে সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু করা যাবে জানিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবেরা দিনে ১০টি করে এবং সচিবদের একান্ত সচিবেরা পাঁচটি করে দশনার্থী পাস ইস্যু করতে পারবেন। এ ছাড়া অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবেরা দিনে পাঁচটি করে দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন।
দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পর নানা বিধিনিষেধের মধ্যে গত ২৪ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সে সময় বলা হয়েছিল, সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কেউ রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার কেন্দ্রে ঢুকতে পারবেন না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
