নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের মীরসরাইয়ে মঙ্গলবার সকালে ৩৪০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে এস. রহমান ট্রাস্ট। ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত র্শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠানের উদ্যোগে মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
এস.রহমান ট্রাস্টের সদস্য সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে কলেজের ব্যবস্থা বিষয়ের প্রভাষক আজমল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলী গের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ. কে. এম. জাহাঙ্গীর ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান এম. আলা উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার ৩৪০ জন জিপিএ -৫ প্রাপ্ত র্শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
