নিউজ ডেস্ক।।
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় এসে পৌঁছেছেন।
মঙ্গলবার (১ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে। বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
পিটার ডি হাস সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ব্যবসায় বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রীতি অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে খুব তাড়াতাড়ি নিজের পরিচয়পত্র পেশ করবেন নতুন এই রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আশা করছি পিটার হাস ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ইস্যুতেও গুরুত্ব দেবেন। কারণ মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাণিজ্য নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে কূটনীতিক হিসেবে ভারতের মুম্বাইসহ বিদেশের আরো চারটি মিশনে কাজ করেছেন পিটার হাস। ইংরেজির পাশাপাশি ফরাসি ও জার্মান ভাষায় দক্ষতা তার রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
