অনলাইন ডেস্ক।।
রাশিয়ার ‘মাতৃভূমির রক্ষক’ দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারও কাছে নেই। বুধবার এক বার্তায় তিনি বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত যেটার অস্তিত্ব এর আগে পৃথিবীতে ছিল না এবং এ ধরণের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই।
দেশটিতে প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি ‘মাতৃভূমির রক্ষক’ দিবস পালিত হয়। এ উপলক্ষে এক বার্তায় পুতিন আরও বলেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সব সময় চেষ্টা করে যাচ্ছে।
পুতিন বলেন, গত কয়েক বছরে রুশ বাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, অভিজ্ঞ ও সুশৃঙ্খল হয়ে উঠেছে। সিরিয়া যুদ্ধে রুশ বাহিনী প্রমাণ করেছে সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলার সক্ষমতাও তাদের রয়েছে। সূত্র : পার্সটুডে/রিপাবলিক ওয়ার্ল্ড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
