অনলাইন ডেস্ক।।
উত্তেজনার মধ্যে ইউক্রেনের কিয়েভ থেকে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আইনপ্রণেতারা দেশের বাইরে সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার পরদিন কিয়েভের রুশ দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার কার্যক্রম শুরু হলো। খবর এএফপির।
দূতাবাসের মুখপাত্র ডেনিশ গোলেনকো এএফপিকে বলেন, হ্যাঁ, কূটনীতিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার ঘোষণা দেন, কূটনীতিকদের ‘জীবনের সুরক্ষার জন্য’ দ্রুত তাদের কিয়েভ থেকে সরিয়ে আনা হবে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কিয়েভ থেকে কূটনীতিকদের সরিয়ে পোল্যান্ডের কাছাকাছি ইউক্রেনের লেভিভ শহরে নিয়ে গেছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক ও লুহানস্কে ‘শান্তি রক্ষার জন্য’ সেনা পাঠানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে তিনি ইউক্রেন থেকে আলাদা হতে চাওয়া ওই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।
রাশিয়ার এসব পদক্ষেপকে ‘আক্রমণের সূচনা’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ রাশিয়াকে শায়েস্তা করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
