নিজস্ব প্রতিনিধি।।
নাজপুরের নবাবগঞ্জে স্কুল শিক্ষার্থীকে উত্যক্ত করায় এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। ৯৯৯ এ স্কুল শিক্ষার্থীর ফোন পেয়ে পুলিশ হাজির হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আসলে তার ১০ হাজার টাকা জরিমানা করেন। মিথিলা সরকার (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় এ সাজা দেওয়া হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের দাদুরিয়া গ্রামে। দণ্ডপ্রাপ্ত যুবকের চিত্তরঞ্জন বর্মণ চিরঞ্জিত (২০) একই গ্রামের সুকারু বর্মণের ছেলে।
পুলিশ বলছে, ওই গ্রামের প্রবীর সরকারের স্কুল পড়ুয়া মেয়ে মিথিলা সরকারকে (১৬) স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন চিরঞ্জিত নামের ওই যুবক। বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাবও দিয়ে আসছিলেন। উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে অভিযোগ করে মিথিলা সরকার। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিত্তরঞ্জন নামের ওই যুবককে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার সেখানে উপস্থিত হন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত চিত্তরঞ্জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, দুপুরে ৯৯৯ থেকে ওই স্কুল শিক্ষার্থীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে ভ্রাম্যমাণ আদালতে বখাটে ওই যুবকের সাজা দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
