নিজস্ব প্রতিনিধি।।
চাঁদপুরের নতুন বাজার রহমতপুর আবাসিক এলাকা ভূঁইয়া বাড়ীস্থ মিসেস হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত মৌলভী আব্দুল জব্বার হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র মো. আব্দুল্লাহ আল রাকিব মাত্র ৭ মাস ২১ দিনে পবিত্র কোরআন হিফজ করার অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
আল্লাহ তায়ালার খাছ রহমত এবং শিক্ষক হাফেজ আলী আহমদ শেখ ও হাফেজ নূরে আলম নাহিয়ান এর বিশেষ তত্ত¡াবধানে এবং তার পিতামাতার দোয়ায় আব্দুল্লাহ আল রাকিব স্বল্প সময়ে কোরআন হিফজ সম্পন্ন করেছে। সে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম হয়ে দেশ ও জাতির খেদমত করতে চায়। তার জীবন সুন্দর ও সাফল্য মন্ডিত করতে তার পিতা মো. মিযান মুন্সি সকলের কাছে দোয়াপ্রার্থী। মহান আল্লাহ তাকে কবুল করুন। আমিন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
