ঢাকাঃ কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবারও (১০ নভেম্বর) সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) …
বিস্তারিত পড়ুনজাবি প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জাকসু’র নেতৃবৃন্দের
ঢাকাঃ পর্যাপ্ত বাজেট না দেওয়াসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অসহযোগিতার অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নেতৃবৃন্দ। রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানান তারা। এর আগে, তারা উপাচার্যের সঙ্গে দেখা করেন। এ সময় তারা পর্যাপ্ত বাজেট নিশ্চিতকরণ ও জুলাইয়ের হামলায় …
বিস্তারিত পড়ুনশ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছেন। রবিবার (৯ নভেম্বর) সকালে কলেজ রোডে ময়লার ভাগাড়ের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীসহ এলাকাবাসী। বিক্ষোভকারীরা ‘এখানে ময়লা ফেলা বন্ধ …
বিস্তারিত পড়ুনআন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসছে সরকার
ঢাকাঃ তিন দফা দাবিতে রাজধানীতে টানা অবস্থান কর্মসূচি পালন করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। আজ রোববার সন্ধ্যার পর সচিবালয়ে আলোচনায় বসার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ আলোচনায় অংশ নেবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ …
বিস্তারিত পড়ুনপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখী মিছিলে পুলিশের বাধা
ঢাকাঃ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষকরা মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে এসে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের সচিবালয়ের ৫ নং গেটের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। আটকে দেওয়ার পর …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকে সংগীতের শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গানের মিছিল
ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদে নিয়োগ বাতিলে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গানের মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকা হয়ে জিপিও নূর হোসেন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়। ‘প্রতিবাদী …
বিস্তারিত পড়ুনআগামীকাল থেকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
ঢাকাঃ ১০ম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও রাজধানীর শাহবাগে পুলিশের ‘হামলার’ প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (পাঠদান বন্ধ) পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় …
বিস্তারিত পড়ুনঅবকাঠামো ও শিক্ষকসংকটে শেরপুর সরকারি কলেজ, ব্যাহত হচ্ছে পাঠদান
শেরপুরঃ প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অভাব, অবকাঠামো সংকটসহ নানা সমস্যায় জর্জরিত ঐতিহ্যবাহী শেরপুর সরকারি কলেজ। স্নাতক ও স্নাতকোত্তর পাঠদানে অনুমোদন থাকলেও পর্যাপ্ত শিক্ষকের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া, কয়েকটি বিষয়ের ওপর স্নাতকোত্তর কোর্সের অনুমোদন না থাকায় অনার্স শেষ করে শিক্ষার্থীদের অন্যত্র ভর্তি হতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মেধাবী-দরিদ্র শিক্ষার্থীরা। …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা উপদেষ্টা
খুলনাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তি নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়। বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভা …
বিস্তারিত পড়ুনপ্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা
ঢাকাঃ প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। এর আগে সকালে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল