এইমাত্র পাওয়া

Tag Archives: এইচএসসি

এইচএসসির ফলাফলে চার যমজ বোনের চমক

টাঙ্গাইল: জেলার সখীপুরে দুই শিক্ষক দম্পতির চার যমজ কন্যা এবার এইচএসসিতে চমক দেখিয়েছে। পিইসি, জেএসসি, এসএসসির মতো এইচএসসিতে পেয়েছে জিপিএ-৫। উপজেলার কচুয়া গ্রামের আবু জুয়েল সবুজ ও চায়না আক্তার শিক্ষক দম্পতির যমজ সন্তান যারীন তাসনীম ও যাহরা তানীম এবং পৌর এলাকার আল-আমিন মিয়া ও আফিয়া আক্তার শিক্ষক দম্পতির কন্যা সামিয়া …

বিস্তারিত পড়ুন

দুই হাত নাই, পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ-৫

নীলফামারীঃ মানিক রহমান। জন্ম থেকেই দুই হাত নাই। দুই পা থাকলেও একটি লম্বা ও অন্যটি খাটো। অদম্য ইচ্ছাশক্তি থাকায় পা দিয়ে লিখে এইচএসসিতে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মানিক রহমান।  অদম্য মেধাবী মানিক রহমান এ বছর নীলফামারী জেলার সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর আগে …

বিস্তারিত পড়ুন

ছাত্র আন্দোলনে নি-হ-ত রায়হান পেলেন জিপিএ-৫, অঝোরে কাঁদছেন মা

ঠাকুরগাঁওঃ প্রতিবেশীদের কাছে ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিলেন। ছাত্র হিসেবেও ভালো ছিলেন আবু রায়হান। তার মায়ের ইচ্ছা ছিল, ছেলে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। কিন্তু সেই আশা অধরাই রয়ে গেল। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে নিহত হন আবু রায়হান। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হয়েছে তার এইচএসসি পরীক্ষার ফল। পরীক্ষায় ভালো …

বিস্তারিত পড়ুন

এইচএসসি: বিয়ের ১৬ বছর পর একসঙ্গে পাস করলেন স্বামী-স্ত্রী

কিশোরগঞ্জঃ  শিক্ষার ক্ষেত্রে বয়স কোন বাধা নয়। এমনকি বিয়ে-সংসার কিংবা সন্তান লেখাপড়ায় অন্তরায় হতে পারে না। এমনটাই করে দেখালেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের নাঈম-শারমীন দম্পতি। বিয়ের ১৬ বছর পর নানা প্রতিকূলতার মাঝেও একসঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা। কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলার বাসিন্দা ৪৩ বছর বয়সী বদিউল আলম (নাঈম) এবং ৩৩ বছর বয়সী …

বিস্তারিত পড়ুন

জিপিএ-৫ পেল ভাইরাল মুশতাকের স্ত্রী তিশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে মঙ্গলবার। এ বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ভাইরাল খন্দকার মুশতাক আহমেদের স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাও। মঙ্গলবার আলোচিত মুশতাক আহমেদ একটি ভিডিও শ্যুট করেন, যেটি তার স্ত্রী তিশার ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। সেখানে মুশতাক অভিনন্দন জানান তিশাকে। ভিডিওতে …

বিস্তারিত পড়ুন

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন শুরু, যেভাবে করবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। এই আবেদন শুরু হয়েছে আজ বুধবার (১৬ অক্টোবর) থেকে, চলবে ২২ অক্টোবর পর্যন্ত। গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো …

বিস্তারিত পড়ুন

এইচএসসি: ছাত্র আন্দোলনে শহীদদের নজরকাড়া ফল

ঢাকাঃ এবার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। ঠিক একই সময়ে কোটা পদ্ধতি পুনরায় বহালে শিক্ষার্থীদের মনে দানা বাঁধছিল ক্ষোভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গড়ে ওঠে তীব্র আন্দোলন। শিক্ষার্থীদের যৌক্তিক এ আন্দোলন দমাতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নিপীড়ন ও পুলিশের নির্মমতায় ক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

এইচএসসির ফল দেখে যেতে পারলেন না বৈষম্যবিরোধী আন্দোলনের সাগর

ঢাকাঃ এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েও ফলাফল দেখার সুযোগ হলো না কোটা আন্দোলনে নিহত সাগর গাজীর (২০)। তার এইচএসসি পরীক্ষার ফলাফল জিপিএ ৩ দশমিক ৯২। গত ৫ আগস্ট শেষবেলায় ঢাকার উত্তরার জসিম উদ্দিন ফ্লাইওভার এলাকায় এলোপাথারি গুলিতে নিহত হয় সাগর। সে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব পাড় ডাকুয়া গ্রামের …

বিস্তারিত পড়ুন

এইচএসসি: মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

টাঙ্গাইল: জেলার মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে। এ বছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। তারা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের ছাত্র। কলেজ সূত্র জানায়, চলতি বছর এই কলেজ থেকে ৫৬ তম ব্যাচের ৪৮ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান …

বিস্তারিত পড়ুন

আগামীকাল বুধবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

ঢাকাঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে বুধবার (১৬ অক্টোবর)। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানান। এ বছর ১১টি বোর্ডে …

বিস্তারিত পড়ুন