Tag Archives: বরখাস্ত

স্কুলছাত্রীকে যৌ-ন নি পী ড়নের অভিযোগে শিক্ষক বরখাস্ত

চট্টগ্রামঃ স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্দ্বীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বদিউল আলম তার স্কুলের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক …

বিস্তারিত পড়ুন

প্রকাশ্যে বদলির চিঠি ছিঁড়ে ফেলায় ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত

ঢাকাঃ বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে চিঠি ছিঁড়ে ফেলার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ-সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে। আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান আদেশে সই করেন। দুপুরের পর থেকে …

বিস্তারিত পড়ুন

বরাখাস্ত হলেন সেই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ইবিঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, যৌন হয়রানি ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (০৫ জুলাই) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য …

বিস্তারিত পড়ুন

দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষক-কর্মকর্তাদের যবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

যশোরঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতি জরুরি প্রয়োজনে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা অবস্থান করতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি লাগবে। সোমবার (২৬ মে) যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ তথ্য …

বিস্তারিত পড়ুন

সেই শিক্ষকের বরখাস্ত নিয়ে সংবাদ বিভ্রান্তিমূলক: ব্যাখ্যা দিলো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কতিপয় জাতীয় দৈনিকে প্রকাশিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংবাদ মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে। “উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোষ্ট, চার মাস পর বরখাস্ত শিক্ষক” এই শিরোনামে প্রকাশিত সংবাদে বরখাস্তকৃত সহকারী শিক্ষকের মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য পরিবেশিত হয়েছে। তার বক্তব্যের ফলশ্রুতিতে সৃষ্ট বিভ্রান্তি দুর করতে এবং প্রকৃত ঘটনা স্পষ্টীকরণের …

বিস্তারিত পড়ুন

উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুকে পোস্ট, শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামঃ প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকের নাম মনিবুল হক বসুনিয়া। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আবুল কাশেম সরকারি বালিকা …

বিস্তারিত পড়ুন

ছাত্রীদের সঙ্গে অ-শা-লীন আচরণ, ১৩ ছাত্রীর অভিযোগে বরখাস্ত শিক্ষক

রাজশাহীঃ ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক। আজ মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘তিনি ছাত্রীদের সঙ্গে …

বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলের মধুপুরে জুতাপেটার পর এবার বরখাস্ত সেই প্রধান শিক্ষক

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে একদল ক্ষুব্ধ নারী অভিভাবক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে জুতোপেটা করেছেন বলে জানা গেছে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম অভিযুক্ত প্রধান শিক্ষককে …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের উপবৃত্তিতে অনিয়ম, শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ৬৭ শিক্ষার্থীর মুঠোফোন অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটি ২২ এপ্রিল স্বাক্ষরিত হলেও মন্ত্রণালয়ের …

বিস্তারিত পড়ুন

খাতা মূল্যায়নে জালিয়াতির অভিযোগে তামিরুল মিল্লাতের অধ্যক্ষ বরখাস্ত

ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) খাতা মূল্যায়নে জালিয়াতির অভিযোগে বরখাস্ত হয়েছেন তা’মিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ। নিজের জন্য বরাদ্দ হওয়া খাতা অন্য শিক্ষককে দিয়ে মূল্যায়ন এমনকি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ ও উঠেছে ড. মাওলানা মুহাম্মদ আবু ইউসুফের বিরুদ্ধে। জানা গেছে, তামিরুল মিল্লাত ট্রাস্ট …

বিস্তারিত পড়ুন