ঢাকা: ঢাকার উত্তরা, বাড্ডা ও সাভার বাসস্ট্যান্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে কয়েকশ’ আন্দোলনকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত এসব ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকার উত্তরায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ জন নিহত …
বিস্তারিত পড়ুনবরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়ল পুলিশ
তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছেড়ে চলে গেছে পুলিশ। এর আগে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়ে তাদের তোপের মুখে পড়েন তারা। স্থানীয় জনতাদের নিয়ে শিক্ষার্থীরা চারদিক থেকে ঘিরে ধরলে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ৮ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। …
বিস্তারিত পড়ুনরক্ত মাড়িয়ে সংলাপ নয়: সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে ছাত্ররা। বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কারে আমরা নীতিগতভাবে ঐকমত্য পোষণ করি। যেকোনো সময় এ নিয়ে …
বিস্তারিত পড়ুনউত্তরায় গেলো নর্দান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী প্রাণ
ঢাকা: চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের গুলিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে …
বিস্তারিত পড়ুনউত্তপ্ত বাড্ডা
ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। …
বিস্তারিত পড়ুনপরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৮ জুলাই) এই তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল …
বিস্তারিত পড়ুনসারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা …
বিস্তারিত পড়ুনঅবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল র্যাব-বিজিবি-পুলিশ
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে কোটাবিরোধী আন্দোলনকারীদের দ্বারা অবরুদ্ধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ-র্যাব-বিজিবি ক্যাম্পাসে যৌথ অভিযান চালিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে উপাচার্যকে উদ্ধার করে। পুলিশ-র্যাব-বিজিবির ঘণ্টাব্যাপী অভিযান শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা …
বিস্তারিত পড়ুনযাত্রাবাড়ীতে সংঘ-র্ষে প্রাণ হারালেন যুবক
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে গুলিতে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় …
বিস্তারিত পড়ুনকমপ্লিট শাটডাউনে কী খোলা কী বন্ধ?
ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে ‘খুনের দায়ে’ জড়িতদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলবে না বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল