এইমাত্র পাওয়া

Tag Archives: উপদেষ্টা

উত্তরায় মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, দুই উপদেষ্টার সঙ্গে আলোচনা

ঢাকাঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরেন। শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার পরে কলেজের ৫ নম্বর …

বিস্তারিত পড়ুন

‘পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই সময়’

ঢাকাঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। পরবর্তী প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই উপযুক্ত সময়। তিনি বলেন, সরকার সব ঠিক করে দেবে-এমন ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে হবে …

বিস্তারিত পড়ুন

আমাদের শাসনামলে আবু সাঈদ হত্যার বিচার দেখে যাবেন: আইন উপদেষ্টা

রংপুরঃ আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে শহীদ আবু সাঈদ হত্যার বিচার করা হবে। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‌অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ …

বিস্তারিত পড়ুন

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’ প্রতীক

ঢাকাঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ আর দেখা যায়নি। এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল একটি ফেসবুক পোস্টে ইসির সমালোচনা করেন।‘অভিশপ্ত নৌকা’ মার্কাটাকে …

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে উদ্বোধন হয়েছে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জ এলাকায় এ স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা। ২০২৪ সালের ৩৬ জুলাই দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেদিন ছাত্রজনতার সম্মিলিত গণআন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আন্দোলনের …

বিস্তারিত পড়ুন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নামটি আর থাকবে না: জ্বালানি উপদেষ্টা

ঢাকাঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নামটি আর থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, ‘বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের সমস্যার কারণে সমস্যা তৈরি হয়েছিল। তবে এখন এনবিআরকে ভেঙে দুই বিভাগ করার ক্ষেত্রে কর্মকর্তাদের আপত্তি নেই।’ রোববার সকালে সচিবালয়ে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও …

বিস্তারিত পড়ুন

শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে বেরোবি যাচ্ছেন চার উপদেষ্টা

রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৬ জুলাই পালিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা। দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আবু সাঈদের বাবা। …

বিস্তারিত পড়ুন

এই সরকার শিক্ষার ক্ষেত্রে গুণগত পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে: উপদেষ্টা

ঢাকাঃ সীমিত সময়ের মধ্যেও এই সরকার শিক্ষার ক্ষেত্রে গুণগত পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, সমাজে বৈষম্য …

বিস্তারিত পড়ুন

নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকাঃ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।’ রোববার (২৯ জুন) …

বিস্তারিত পড়ুন

সারা দেশের ১০০টি স্কুলে বসানো হবে সিনথেটিক ক্রিকেট পিচ: আসিফ মাহমুদ

ঢাকাঃ বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিস্তার এবং সুযোগ নিশ্চিত করতে সারা দেশের ১০০টি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একটি ভেরিফায়েড ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘ক্রিকেটপ্রেমী এই …

বিস্তারিত পড়ুন