এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষার্থী

লুকিয়ে মেয়েদের ভিডিও করার অভিযোগ, হাবিপ্রবি হল থেকে বিতাড়িত শিক্ষার্থী

দিনাজপুরঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ সায়েরা খাতুন ছাত্রী হলে রুমমেটদের গোপনে ভিডিও ও ছবি ধারণ, চুরি ও মানসিক নির্যাতনের অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের এক সাবেক ছাত্রীকে হল থেকে বের করে দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী ১৭তম ব্যাচের ছাত্রী এবং …

বিস্তারিত পড়ুন

শিক্ষককে পুনর্বহালের দাবিতে তিতুমীর কলেজে গণস্বাক্ষর

ঢাকাঃ সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও চাকরিতে পূর্ণ পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৪ মে) আয়োজিত এ কর্মসূচিতে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষের কলেজে যোগদান নিয়ে সং-ঘ-র্ষ, আহত ১০

চাঁদপুরঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়ার পুনরায় যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া …

বিস্তারিত পড়ুন

ইবির ৩৫ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারে মতো মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিটি অনুষদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও যৌথভাবে …

বিস্তারিত পড়ুন

তিন দাবিতে ঢাবি সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দ্রুত করা, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার- এই তিন দাবিতে সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। আজ শনিবার (২৪ মে) বিকালে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা-কর্মীরা মধুর ক্যানটিনের সামনে জড়ো হয়ে …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য দেন শিক্ষার্থী সোলায়মান, অফিউল, ফাহিম …

বিস্তারিত পড়ুন

সেশনজট নিরসনের দাবিতে চবি শিক্ষার্থীদের আমরণ অনশন

চট্টগ্রামঃ সেশন জট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের দাবিতে আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ১২ শিক্ষার্থী। শনিবার ( ২৪ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীরা হলেন, ২০২০-২১ ব্যাচের শিক্ষার্থী আবু রাজিন মণ্ডল, একই শিক্ষাবর্ষের তারেক মাহমুদ, …

বিস্তারিত পড়ুন

২৯ মে প্রজ্ঞাপন ঘোষণা না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি নার্সিং শিক্ষার্থীদের

ঢাকাঃ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান করে ২৯ মে প্রজ্ঞাপন ঘোষণা না করা হলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা। শনিবার (২৪ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। নার্সিং কলেজের শিক্ষার্থী জানান, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর …

বিস্তারিত পড়ুন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাময়িক স্বস্তি’ পেল বিদেশি শিক্ষার্থীরা, আইনি লড়াই অব্যাহত

ঢাকাঃ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত একটি বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত সাময়িক স্থগিতাদেশ জারি করেছে। তবে মামলাটি এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, এবং আইনি লড়াই চলমান রয়েছে। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিচারক অ্যালিসন বুরোস শুক্রবার এক আদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসা বাতিলের সিদ্ধান্তকে সাময়িকভাবে …

বিস্তারিত পড়ুন

রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে সাময়িক অব্যাহতি

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে ‘আপত্তিকর অবস্থায়’ ধরা পড়ার পর ‘হুমকি দিয়ে চাঁদাবাজি’ চাঞ্চল্যকর ঘটনায় সেই শিক্ষক ও ছাত্রীকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন। অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, …

বিস্তারিত পড়ুন