নিজস্ব প্রতিবেদক।। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ মঙ্গলবার। গত ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। পরে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। …
বিস্তারিত পড়ুনDaily Archives: January 6, 2026
বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের জন্মদিন পালন, ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক।। সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, এদিন দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন—নেত্রকোনা …
বিস্তারিত পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা বাতিল
নিজস্ব প্রতিবেদক।। অনিবার্য কারণবশত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তারাধীন অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকের শিশুদের বিকাশে ছাপা হবে ‘অভিভাবক নির্দেশিকা
নিজস্ব প্রতিবেদক।। প্রাথমিকের শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে সরকার ‘অভিভাবক নির্দেশিকা’ ছাপার উদ্যোগ নিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এ কথা জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের জন্য কিন্তু …
বিস্তারিত পড়ুনরাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক।। বিসিবি এখনো তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই দৃঢ় প্রতিজ্ঞ। ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না। আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে। …
বিস্তারিত পড়ুনকক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত
নিজস্ব প্রতিবেদক।। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান …
বিস্তারিত পড়ুনবৃত্তি পেলেন ঢাবির ১০৯ শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১০৯ জন শিক্ষার্থীকে মোট ১৩ লাখ ৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১২ হাজার টাকা করে বৃত্তি লাভ করেছেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে ট্রাস্ট ফান্ড থেকে এই বৃত্তি দেওয়া হয়। সোমবার …
বিস্তারিত পড়ুনরোজায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক।। এবার পবিত্র রমজানের প্রায় পুরোটা সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে বার্ষিক ছুটির তালিকা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ শিক্ষকরা। তারা রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান। পরিষদের চারজন আহ্বায়ক এতে …
বিস্তারিত পড়ুনআগামী সপ্তাহে ঢাকায় আসছে ৫৬ পর্যবেক্ষকের দল
নিজস্ব প্রতিবেদক।। ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ এক বাঁকবদলের ক্ষণ পার করছে বাংলাদেশ, যা ঘিরে বিভিন্ন কর্মকাণ্ডে বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশের সংসদ নির্বাচন গুরুত্ব পাচ্ছে বিশ্ব গণমাধ্যমগুলোতেও। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ১২ ফেব্রুয়ারি …
বিস্তারিত পড়ুনগুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সরকারের হটলাইন চালু
নিজস্ব প্রতিবেদক।। জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধ করতেহটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইভিনফরমেশন বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল