এইমাত্র পাওয়া

Monthly Archives: October 2025

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর

ঢাকাঃ চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশের বিষয়ে একমত পোষণ করেছেন দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ প্রস্তাব গৃহীত হয়। সভা শেষে অংশগ্রহণকারী একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, …

বিস্তারিত পড়ুন

১০ হাজার টাকার চাকরি থেকে টেলিভিশন মালিক—জনগণের প্রশ্নের জবাব কে দেবে?

।। এ এইচ এম সায়েদুজ্জামান।।  গণতন্ত্র, স্বচ্ছতা আর জবাবদিহিতা—এই তিনটি শব্দ বারবার উচ্চারিত হয় যখন রাষ্ট্র ও গণমাধ্যমের সম্পর্ক নিয়ে কথা বলা হয়। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। এমন একটি সময় চলছে যখন ক্ষমতার ছায়াতলে আশ্রয় নিয়ে রাতারাতি ভাগ্য বদলে যাচ্ছে কিছু মানুষের। এমনকি যাদের এক সময় সংসার চালানোরও কষ্ট …

বিস্তারিত পড়ুন

শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে শিক্ষার্থীরা

সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের অভিযোগে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ক্যাম্পাসে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এসময় বহিষ্কারাদেশ বাতিল না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। এরপূর্ব পর্যন্ত অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের …

বিস্তারিত পড়ুন

১০ম গ্রেড পাবেন ৬৫৫০২ প্রধান শিক্ষক, মন্ত্রণালয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক।। দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখার সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, এখন থেকে দেশের …

বিস্তারিত পড়ুন

শোকজের পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাময়িক বরখাস্ত

পাবনাঃ পাবনার ভাঙ্গুড়ায় শোকজের পরেও বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ইফফাত মোকাররমা সানিমুন নামে এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার আরাজি পার-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। …

বিস্তারিত পড়ুন

ধর্ম নিয়ে কটূক্তি করার দায়ে ইউআইইউ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকাঃ ধর্ম নিয়ে কটূক্তি করার দায়ে এবার বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের সেকেন্ড ট্রাই-সেমিস্টারের শিক্ষার্থী ধর্ম নিয়ে কটূক্তি করেছেন– এ অভিযোগ তুলে গতকাল সকালে তাঁকে মারধর করেন একদল শিক্ষার্থী। পরে …

বিস্তারিত পড়ুন

বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

চট্টগ্রামঃ পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল, রাজার সনদ বাতিল, সেনাক্যাম্প পুনঃস্থাপনসহ ৮ দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বান্দরবান সদরের হোটেল গ্র্যান্ড ভ্যালির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান …

বিস্তারিত পড়ুন

হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকাঃ চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টে একথা জানান তিনি। এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির …

বিস্তারিত পড়ুন

দশ বছরের মাদরাসার ছাত্রকে ব*লাৎকার, শিক্ষক ও প্রিন্সিপালকে গণপিটুনি

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদরাসার প্রিন্সিপালকে গণপিটুনি দেয়। বুধবার (৮ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে স্থানীয়দের দেয়া তথ্য মতে জানা যায়, গত শুক্রবার …

বিস্তারিত পড়ুন

শিক্ষা প্রশাসনের ভেতরে নীরব অস্থিরতা এখন প্রকাশ্য আলোচনায়

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষা প্রশাসনের ভেতরে নীরব অস্থিরতা এখন প্রকাশ্য আলোচনার বিষয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) দায়িত্বে থাকাকালেই একই পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী এটি সম্ভব হলেও সময়, প্রেক্ষাপট ও প্রক্রিয়া নিয়ে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার …

বিস্তারিত পড়ুন