ঢাকাঃ মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ বিভাগের এক সদস্যের দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ফেডারেল সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি। এক বিবৃতিতে ড. জাম্ব্রি বলেন, কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন …
বিস্তারিত পড়ুনDaily Archives: August 23, 2025
২০২৬ সালের এইচএসসি মে-জুনে
নিউজ ডেস্ক।। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, পূর্ণ সময় এবং পূর্ণ নম্বর অনুযায়ী অনুষ্ঠিত হবে। আগামী মে-জুন মাসে এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শনিবার (২৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে উল্লেখ …
বিস্তারিত পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু
ঢাকাঃ চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়, যা চলবে ২৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ২৮ আগস্টে। একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে শনিবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য …
বিস্তারিত পড়ুনগণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হ-ত্যা মা ম লায় জাবির সাবেক শিক্ষক গ্রেপ্তার
ঢাকাঃ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে ছাত্র-জনতা হত্যার মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষক মাহমুদুর রহমান জনিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার পুলিশ টাউন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সাভার মডেল থানার পুলিশ। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এক …
বিস্তারিত পড়ুনছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে চাকরি হারালেন সাবেক সমন্বয়ক
রংপুরঃ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলীকে বহিষ্কার করা হয়েছে। স্কলারশিপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে জার্মানভিত্তিক সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত …
বিস্তারিত পড়ুনফেনী ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ গ্রহণ, নতুন ভিসি নিয়োগে উদ্যোগ
ফেনী: ফেনী ইউনিভার্সিটিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বোর্ড অব ট্রাস্টিজের জরুরি অনলাইন সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জামালউদ্দিন আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ। সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জন্য একজন অভিজ্ঞ ও যোগ্য …
বিস্তারিত পড়ুনজনগণ নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকাঃ স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে গণমাধ্যমের …
বিস্তারিত পড়ুনময়মনসিংহের নান্দাইলে অস্ত্র নিয়ে শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ
ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইলে এক সালিস বৈঠকে দুইপক্ষের বাকবিতণ্ডায় হাতাহাতির জের ধরে এক শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় শিশুদের একটি স্কুলঘরও রক্ষা পায়নি। এ ঘটনায় মাদরাসা শিক্ষকসহ উভয়পক্ষের দুজন আহত হয়েছেন। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে নান্দাইল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত …
বিস্তারিত পড়ুনঅভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর একত্রে কাজ করার আহবান- সচিব আব্দুস সাত্তার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষা বছরের অন্যতম আকর্ষণীয় আয়োজন বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫। একাডেমিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সাফল্যে অনন্য অবদান রাখা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ …
বিস্তারিত পড়ুনস্কুলে অনুপস্থিত থেকেও ইএফটিতে বেতন তুলছেন সহকারী শিক্ষক
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাকিমপুর কৈজুরি বেগম নুরজাহান রিয়াজ (বিএনআর) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মোঃ গোলাম রসুল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও ইএফটি’র মাধ্যমে নিয়মিত সরকারী প্রদত্ত বেতন ভাতা উত্তোলন করছেন। গোলাম রসুল একটি হত্যা মামলার আসামী থাকায় গত ৮ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে জানা …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল