এইমাত্র পাওয়া

Daily Archives: August 10, 2025

র‍্যাগিং জড়িত থাকার অভিযোগে জবির তিন শিক্ষার্থী বহিষ্কার

ঢাকাঃ র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও পাঁচ শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রেখে সতর্কীকরণ করা হয়েছে। রবিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, …

বিস্তারিত পড়ুন

নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

ঢাকাঃ নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। গত ২০ এপ্রিল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দিনাজপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুরঃ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক চত্ত্বরে এসে শেষ হয়। এতে …

বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাকাঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অধীনে থাকা বিষয়গুলোতে অন্যান্য বিভাগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার (১০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, নেপোটিজম নো মোর’, ‘স্বতন্ত্র শিক্ষা ক্যাডার, …

বিস্তারিত পড়ুন

নারী শিক্ষার্থীকে শ্লী-ল-তা-হানির অভিযোগে শিক্ষককে সাময়িক বহিষ্কার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বিক্ষোভের পর শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্তে আজ রোববার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার। কমিটিকে আগামী ২০ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আজ এ তথ্য …

বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানে শহীদ-আহতদের নিয়ে প্রবন্ধ পাঠানোর নির্দেশ মাউশির

ঢাকাঃ জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শহীদ ও আহত জুলাইযোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রবিবার এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে অধিদপ্তর থেকে। আগামী ২০ আগস্টের মধ্যে নির্ধারিত ই-মেইলে এ প্রবন্ধ পাঠাতে হবে। চিঠিটি সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপপরিচালককে পাঠানো …

বিস্তারিত পড়ুন

মিথ্যা তথ্যে ‘শূন্য’ রিটার্ন দিলে ৫ বছরের জেল

নিউজ ডেস্ক।। ‘জিরো রিটার্ন’ (শূন্য রিটার্ন) নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানায়, করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইনানুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে আয়কর রিটার্নে আয়-ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য না দিলে পাঁচ বছর পর্যন্ত …

বিস্তারিত পড়ুন

নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষার ফল সোমবার

নিউজ ডেস্ক।। রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১১ আগস্ট) প্রকাশ করা হবে। এদিন রাতে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। রোববার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের কর্মকর্তা কুপার লাং সেল্ল্যা। তিনি বলেন, সোমবার রাত ১১টার মধ্যে ফলাফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা নটর ডেম …

বিস্তারিত পড়ুন

জাতীয় শিক্ষার্থীরা পরীক্ষা দেয় এআই দিয়ে, হলে বসে চা খান প্রিন্সিপাল— উপাচার্যের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা

নিউজ ডেস্ক।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিল্প খাতের কোনো সংযোগ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, শুধু পরীক্ষার্থী তৈরি করছে। অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, সম্প্রতি ঢাকার এক কলেজে পরিদর্শনে গিয়ে এমনও দেখা গেছে, শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে। প্রিন্সিপাল …

বিস্তারিত পড়ুন

ডিএমপির ৯ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিউজ ডেস্ক।। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯ থানার পরিদর্শককে (নিরস্ত্র) অবসরে পাঠিয়েছে সরকার। বিগত সরকারের সময় তারা বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি। অবসরে …

বিস্তারিত পড়ুন