এইমাত্র পাওয়া

Monthly Archives: May 2025

সরকারি একটি পত্র জালিয়াতির অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি একটি পত্র জালিয়াতির অভিযোগে আঞ্জুমানে আল ইসলাহ’র নেতা মাদ্রাসা শিক্ষক মাওলানা মাছুম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের শফিকুর রহমানের ছেলে মাওলানা মাছুম আহমদ বাদে ভুকশিমইল দাখিল …

বিস্তারিত পড়ুন

৩য় দিনের মতো অবস্থান কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা

ঢাকাঃ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।যতদিন দাবি আদায় না হবে, ততদিন অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। শুক্রবার (২৩ মে) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী। গত বুধবার থেকে …

বিস্তারিত পড়ুন

গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর

ঢাকাঃ জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩ মে) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় বাহিনী। সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে …

বিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি স্থাপনার নাম পরিবর্তন, শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২টি ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২২ মে) অনুষ্ঠিত ওই সভায় পুনঃনামকরণের বিষয়টি চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ। তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন …

বিস্তারিত পড়ুন

সৈয়দপুরে কাজ ফেলে ঠিকাদার পলাতক, খোলা আকাশের নিচে চলছে পাঠদান

সৈয়দপুরঃ সৈয়দপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মাণ কাজ ফেলে আওয়ামী ঠিকাদার পালিয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান করছে শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানের অফিসের কাজকর্মসহ পড়ালেখায় ব্যাঘাত ঘটলেও নজর নেই সংশ্লিষ্টদের। দেড় বছরেই শেষ হওয়ার কথা থাকলেও তা ৫ বছরেও হয়নি। ঠিকাদারের নানা অজুহাতে সংশ্লিষ্ট দপ্তর কাজ শেষ করতে তিন দফা …

বিস্তারিত পড়ুন

সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়লো ২২৫ টাকা

ঢাকাঃ সরকারি দপ্তরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকের মজুরি সর্বোচ্চ ২২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে একজন দিনমজুর সরকারি কাজে দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক, যা এতদিন ৫৭৫ থেকে ৬০০ টাকার মধ্যে ছিল। বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। …

বিস্তারিত পড়ুন

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির পথ বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

ঢাকাঃ আইন মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে। একই নির্দেশনায় বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরও বন্ধ করা হয়েছে। বিবিসির তথ্য, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বৃহস্পতিবার এক্স পোস্টে লিখেছেন, আইন মেনে চলতে ব্যর্থ হওয়ায় হার্ভার্ডের ‘স্টুডেন্ট অ্যান্ড …

বিস্তারিত পড়ুন

আগামী ডিসেম্বর-জুনের মধ্যেই জাতীয় নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা

ঢাকাঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (২৩ মে) তিনি এ তথ্য জানান। রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন …

বিস্তারিত পড়ুন

সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয়: যে ব্যাখ্যা দিলো আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয়গ্রহণকারী ৬২৬ জনের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২২ মে) রাতে আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা …

বিস্তারিত পড়ুন

শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বৃহস্পতিবার (২২মে) ইউজিসি অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩১তম বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আরও বেশি মানবিক হতে …

বিস্তারিত পড়ুন