এইমাত্র পাওয়া

Daily Archives: April 30, 2025

স্কুল স্থানান্তর নিয়ে দ্বন্দ্বে শ্রেণিকক্ষে তালা, অনিশ্চয়তার মধ্যে পড়েছে শিক্ষার্থীরা

মানিকগঞ্জঃ সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী। শিক্ষকরা বিদ্যালয়ে না থাকায় গত তিন দিন ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে বিদ্যালয়টি। এতে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। স্থানীয়রা আশঙ্কা করছেন, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে ধলেশ্বরী …

বিস্তারিত পড়ুন

দেশের ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাঃ দেশের আট অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, খুলনা, …

বিস্তারিত পড়ুন

চার দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণ ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগের প্রতিবাদে ২ ঘণ্টাব্যাপী বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে দুই পাশে বিশাল যানবাহন লাইন পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনসংশ্লিষ্টরা। বুধবার (৩০ এপ্রিল) সকালের মধ্যে দাবি মানা না হলে আবারও মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেয়া …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ কমছে

ঢাকাঃ প্রাথমিক শিক্ষায় বাজেট বাড়ানোর দাবি থাকলেও ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ কমছে প্রায় দুই হাজার কোটি টাকা। অর্থ বিভাগ জানিয়েছে, নতুন অর্থবছরে এ মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৩৯৮ কোটি টাকা। অথচ চলতি অর্থবছরের মূল এডিপিতে এই খাতে বরাদ্দ ছিল …

বিস্তারিত পড়ুন

নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে

নিজস্ব প্রতিবেদক।। ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে নতুন পোপ নির্বাচন করবে কার্ডিনালরা। আগামী মাসে গোপন সমাবেশে (কনক্লেভ) পরবর্তী পোপ নির্বাচনে বিশ্বজুড়ে প্রায় ১৩৫ জন রোমান ক্যাথলিক কার্ডিনাল অংশ নেবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৭ মে সমাবেশ শুরু হবে সিস্টিন চ্যাপেলে। পরবর্তী পোপ নির্বাচন করতে কত সময় লাগবে, …

বিস্তারিত পড়ুন

পরিবার কল্যাণ পরিদর্শকের টাইমস্কেল কর্তনের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক।। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর অধীন অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শকের অনুমোদিত পেনশন সুবিধা কর্তন এবং বেতন, টাইম স্কেল ও পেনশন সুবিধা পুনঃনির্ধারণের আদেশ বেআইনি ও কর্তৃত্ব বহিভ্যুত কেন ঘোষণা করা হবে এই মর্মে রুল জারি করেছে মহামান্য হাইকোর্ট। বিবাদীদের ৪ (চার) সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই …

বিস্তারিত পড়ুন