এইমাত্র পাওয়া

Monthly Archives: February 2025

বিদ‍্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে ভাড়ইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠ পঁচিশ হাজার টাকায় ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে। আর টাকা দিয়ে স্কুল মাঠ ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন সোহেল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন নামক বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বরতরা। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান। …

বিস্তারিত পড়ুন

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, অবরোধের ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

ঢাকাঃ তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। একইসঙ্গে ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এমন অবস্থায় শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আজই ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত সরকারি …

বিস্তারিত পড়ুন

তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। রবিবার (২ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ …

বিস্তারিত পড়ুন

বাসের সিটে বসা নিয়ে ইবিতে দফায় দফায় মা-রা-মা-রি

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, নিরাপত্তা কর্মকর্তা ও শিক্ষক আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে আইন ও আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের …

বিস্তারিত পড়ুন

সেই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন

টাঙ্গাইলঃ সংবিধান ও ভোটার তালিকা নিয়ে আইন পরিপন্থি বক্তব্য দেওয়ায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হচ্ছেন টাঙ্গাইলের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) সাহাব উদ্দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের প্রশাসন শাখা সূত্রে জানা গেছে, …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের বিক্ষোভে প্রত্যাহার হওয়া ব্যক্তিই মাউশির নতুন ডিজি

আল আমিন হোসেন মৃধা: স্বৈরাচারী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের ভোল্ট পাল্টিয়ে এন্ট্রি আওয়ামী লীগ সাজার চেষ্টা করা, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অধ্যক্ষ পদ থেকে প্রত্যাহার হওয়া ও বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুচর হিসেবে পরিচিত অধ্যাপক ড. এহতেসাম উল হককে মাধ্যমিক ও উচ্চ …

বিস্তারিত পড়ুন

হাফ পাসের দাবিতে ফরিদপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফরিদপুরঃ ‘হাফ পাস ভিক্ষা নয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার’ এই স্লোগানে ফরিদপুর শহরের ব্যস্ততম পুরাতন বাস স্ট্যান্ড এলাকা ঘণ্টাব্যাপী প্রকম্পিত করে রাখে ছাত্র-ছাত্রীরা। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রধান সড়ক জুড়ে অবস্থান নিয়ে তারা বাসে হাফ পাশের দাবি জানাতে থাকে। ফরিদপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই অবস্থান …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কক্সবাজারঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রজি উল্লাহর অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টা থেকে বিদ্যালয়ের সামনে গোরকঘাটা-কালারমারছড়া সড়ক অবরোধ শুরু করে তারা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার এই প্রধান সড়কটির অবরোধ প্রত্যাহার করা হয়নি। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকে …

বিস্তারিত পড়ুন

জাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে গণঅনশন

জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় ‘অযৌক্তিক’ পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে আমৃত্যু গণঅনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রবিবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১১টূয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এ কর্মসূচি শুরু করা হয়। অনশনরত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘২৪ সালের জুলাই-আগস্টে …

বিস্তারিত পড়ুন

তোফাজ্জলকে হ-ত্যা: তদন্তের ওপর ঢাবি প্রশাসনের নারাজি দাখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আদালতে নারাজি দাখিল করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট সেলিম জাবেদ এ নারাজি দাখিল দাখিল …

বিস্তারিত পড়ুন