নিজস্ব প্রতিবেদক।। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির ‘ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)’ শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। …
বিস্তারিত পড়ুনMonthly Archives: January 2025
মুঠোফোন–ইন্টারনেট সেবায় করের বোঝা
নিজস্ব প্রতিবেদক।। মুঠোফোন সেবার ওপর বছর বছর কর বাড়িয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এখন মুঠোফোনে ১০০ টাকা ভরলে ২৮ টাকার মতো নিয়ে যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ১০০ টাকা আয়ের ৫৪ টাকার বেশি কর ও ফি বাবদ চলে যায় সরকারের কোষাগারে। নতুন সরকার আবার মুঠোফোনে কর বাড়ানোর …
বিস্তারিত পড়ুনআসছে শৈত্যপ্রবাহ!
নিজস্ব প্রতিবেদক।। শীত এবার একটু দ্রুতই যেন চলে এসেছে। সারাদেশে ঠান্ডা বাতাসের সঙ্গে জেঁকে বসছে শীতের তীব্রতা। সেই সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ। বুধবার (৮ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ক্রমশ তাপমাত্রা কমে তা দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরের দিকে ছড়াতে …
বিস্তারিত পড়ুনডলারের বাজার ফের অস্থির, অনিশ্চয়তা-উদ্বেগে ব্যবসায়ীরা
নিউজ ডেস্ক।। দুই বছর ধরে এক ডলারেই নাকাল ছিল অর্থনীতি। মাঝখানে কিছুটা স্থিতিশীল থাকলেও আবারও অস্থির হয়ে উঠছে মার্কিন এই মুদ্রার দর। সরকার ঘোষণা দিয়ে দাম বাড়িয়ে দেওয়ার পর খোলাবাজারে এই অস্থিরতার রেশ আরও বেশি ছড়িয়ে পড়েছে। এতে কঠিন হয়ে পড়ছে ব্যবসা-বাণিজ্য। আমদানিনির্ভর পণ্যের পেছনে খরচ বাড়ছে। এতে প্রতিযোগিতা সক্ষমতা …
বিস্তারিত পড়ুনজুলাই ঘোষণাপত্র’ নিয়ে জেলাভিত্তিক কর্মসূচি শুরু আজ
নিউজ ডেস্ক।। আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচি ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে চালানো হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এই তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান। কর্মসূচির অংশ …
বিস্তারিত পড়ুনআজ থেকে স্মার্ট কার্ডে মিলবে টিসিবির পণ্য
নিউজ ডেস্ক।। আজ বুধবার (৮ জানুয়ারি) থেকে দেশব্যাপী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। বুধবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার মোড়ে বাণিজ্য উপদেষ্টা এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্য কর্মকর্তা …
বিস্তারিত পড়ুনবছরের প্রথম ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, কুয়েটে প্রতি আসনের বিপরীতে ২৫ শিক্ষার্থী
খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এবার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটিই প্রথম ভর্তি পরীক্ষা। এতে পরীক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি। সংশ্লিষ্ট সূত্র বলছে, কুয়েটের মোট আসন সংখ্যা এক হাজার ৬৫টি। এর বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৫২৭জন। অর্থাৎ প্রতি আসনের …
বিস্তারিত পড়ুনসীমান্তে হ-ত্যা-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের
ঢাকাঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বিএসএফ সংঘঠিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক আদালতে দোষীদের বিচার দাবি করেন। বিক্ষোভ মিছিলে প্রতিবাদ …
বিস্তারিত পড়ুনঢাবির হলের পলেস্তারা খসে মাথা ফাটল ঘুমন্ত ছাত্রের, শিক্ষার্থীদের তিন দাবি
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের মূল ভবনের ২০৪ নম্বর রুমের ছাদের পলেস্তারা খসে পড়েছে ঘুমন্ত এক শিক্ষার্থীর ওপর। এতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা আহত হয়েছেন। সোমবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে নিয়ে সিটিস্ক্যান করানো হয়। …
বিস্তারিত পড়ুনসিলেট সফরে ফিলিস্তিনের আল আকসা মসজিদের প্রধান ইমাম
সিলেটঃ ফিলিস্তিনের আল আকসা মসজিদের প্রধান ইমাম ও খতিব ড. ইমাম শায়খ আলী উমর ইয়াকুব আল আব্বাসী সিলেট সফরে এসেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজির বাজার মাদ্রাসায় আগমন করেন। পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের কবর জিয়ারত ও মোনাজাত শেষে মধ্যাহ্নভোজ করেন। এ সময় …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল