এইমাত্র পাওয়া

Monthly Archives: October 2024

রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা

চট্টগ্রামঃ তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট তিন জেলা প্রশাসনের জারি করা এক নির্দেশনা থেকে এ নিষেধাজ্ঞার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। নির্দেশনা অনুযায়ী, আপাতত আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। অবশ্য, কী …

বিস্তারিত পড়ুন

নিয়োগ জালিয়াতি, সাবেক ডিজিসহ ২৪ জনের নামে মামলা

ঢাকাঃ পরস্পর যোগসাজশে জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে প্রার্থীদের লিখিত পরীক্ষার নম্বরপত্রে নম্বর বাড়িয়ে অবৈধভাবে ১০টি পদে ২৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকী এবং পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ ২৪ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (০৬ অক্টোবর) …

বিস্তারিত পড়ুন

আগামী তিন বছরের শিক্ষক শূন্য পদের তালিকা সংগ্রহ করছে এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ একই সঙ্গে আগামী ৩ (তিন) বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সে উপলক্ষে অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা বর্ধিত করা হয়েছে।  রবিবার এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।  …

বিস্তারিত পড়ুন

সরকারি শিক্ষকদের সমান বাড়ি ভাড়া এবং ভাতা চান এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, সরকারি শিক্ষকদের সমান বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান, শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের প্রেষণে নিযোগ দেওয়াসহ সাতটি দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো …

বিস্তারিত পড়ুন

শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের প্রেষণে নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের প্রেষণে নিযোগ দেওয়াসহ সাতটি দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে …

বিস্তারিত পড়ুন

গ্রন্থাগারিক পদের নিয়োগ পরীক্ষা আগের নিয়মে নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বিভিন্ন মাদরাসায় (নবসৃষ্ট পদ) গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে আবেদন করা প্রক্রিয়াধীন নিয়োগ পরীক্ষা আগের নিয়মে সম্পন্ন করার দাবি জানিয়েছে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদ। রবিবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে …

বিস্তারিত পড়ুন

স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিও’র চেক ছাড়!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ( স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৯  অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন। রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে …

বিস্তারিত পড়ুন

বন্যা: জাককানইবি’র স্নাতক ভর্তির সময়সীমা বৃদ্ধির আবেদন

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বন্যা পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্নাতক ১ম বর্ষ ভর্তির সময়সীমা বৃদ্ধির লক্ষ্যে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান মাধ্যম হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের কাছে আবেদন পত্র জমা দেন শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা …

বিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিরোধে সহকারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিরোধে সহকারী প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ফরিদ গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে উপজেলার বাউফল বগা সড়কের একটি স্থানে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ শিক্ষকের। ভুক্তভোগী বাউফলের আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম …

বিস্তারিত পড়ুন

সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। রবিবার (৬ …

বিস্তারিত পড়ুন