এইমাত্র পাওয়া

Monthly Archives: July 2024

শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ও দেওয়াল লিখন মুছে দিলেন প্রধান শিক্ষক

বাগেরহাটঃ কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে বাগেরহাটে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি, দেওয়ালচিত্র ও লিখন মুছে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরের বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে লেখা ও আঁকা মুছে ফেলতে দেখা যায় ৮-১০ জনকে। এ সময় তাদের পাশেই ছিলেন বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ দুপুর ১২টার দিকে …

বিস্তারিত পড়ুন

ধাপে ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে, সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। এর আগে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর …

বিস্তারিত পড়ুন

বুধবার থেকে শনিবার কারফিউ শিথিল সকাল ৭টা থেকে রাত আটটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় কারফিউ শিথিলের সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) চার দিন কারফিউ শিথিল থাকবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই কথা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, …

বিস্তারিত পড়ুন

কোটা আন্দোলন: সুষ্ঠু তদন্ত ও বিচার চায় ইইউ

ঢাকা: বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বা ‘শ্যুট অন সাইটে’র নির্দেশ দেওয়া ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক–প্রধান জোসেপ বোরেল আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছেন। ইইউর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে দেওয়া এ বিবৃতিতে জোসেপ বোরেল বলেছেন, আমি বাংলাদেশের প্রতিনিধি …

বিস্তারিত পড়ুন

মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানালেন জাবি শিক্ষক–শিক্ষার্থীরা

জাবিঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের সঙ্গে সংহতি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় …

বিস্তারিত পড়ুন

কোটা আন্দোলন: সহিংসতা সূত্রপাতের দায় কার?

মো. আবুসালেহ সেকেন্দার: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দীর্ঘদিন থেকেই জামায়াত-শিবিরের অনেক কর্মী-সমর্থকরা তাদের বিভিন্ন অঙ্গসংগঠনে ঢুকে পড়েছে। এই ঢুকে পড়া সবসময় ‘ফাও খাবার লোভে’, ‘উপরি ইনকাম করার জন্য’ অথবা নানা ধরনের সুযোগ-সুবিধা, পদ-পদবি পেতে ঘটেছে তা নয়, এর পিছনে আছে এক গভীর আদর্শিক চক্রান্ত। আওয়ামী লীগকে ভিতর থেকে শেষ …

বিস্তারিত পড়ুন

মুখে লাল কাপড় বেঁধে মহাসড়কে রাবি শিক্ষকরা

রাবিঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শোভাযাত্রা ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে ‘নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষক অংশ …

বিস্তারিত পড়ুন

বুধবার থেকে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৪টা

ঢাকা: আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক কর্মসূচিতে চলবে ব্যাংকের লেনদেন। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে। বুধবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংকের লেনদেন চলবে ১০টা …

বিস্তারিত পড়ুন

চিলমারীতে মাদ্রাসার ইট দিয়ে সুপারের বহুতল ভবন নির্মাণ

কুড়িগ্রাম প্রতিবেদকঃ জেলার চিলমারীতে মাদ্রাসার ইট দিয়ে নিজের বাড়িতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে মাহফুজার রহমান নামে এক সুপারের বিরদ্ধে। জানা গেছে, সম্প্রতি রানীগঞ্জ ইউনিয়নের কুটিরগ্রাম মকবুল হোসেন (এম.এইচ) বালিকা দাখিল মাদ্রাসার ৩টি বিল্ডিং ভেঙে নতুন করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভেঙে ফেলা পুরাতন বিল্ডিংয়ের প্রায় ৩০ হাজার …

বিস্তারিত পড়ুন

১৭ শিক্ষার্থীকে থানায় গিয়ে ছাড়িয়ে আনলেন ইবির ছয় শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ কোটা সংস্কার আন্দোলনে গতকাল বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে মধ্যরাতে আটককৃত ১৭ শিক্ষার্থীদের ছাড়িয়ে আনেন বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের শিক্ষকরা। তবে আটককৃত ১৮ জন শিক্ষার্থীদের মধ্যে ১৭ জন ছাড়া পেলেও এখনো একজন শিক্ষার্থী থানায় আছেন বলে …

বিস্তারিত পড়ুন