নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে সরকার আজই শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, কোটা সংস্কারের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত ঢাকা। সকাল থেকে রাজধানীর …
বিস্তারিত পড়ুনMonthly Archives: July 2024
উত্তরায় গেলো নর্দান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী প্রাণ
ঢাকা: চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের গুলিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে …
বিস্তারিত পড়ুনউত্তপ্ত বাড্ডা
ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। …
বিস্তারিত পড়ুনপরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৮ জুলাই) এই তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থীদের ওপর বেআইনিভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে: অ্যামনেস্টি
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: সারাদেশে চলমান ‘বাংলা-ব্লকেড’ কোটা-সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সরকার ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে বেআইনিভাবে শক্তি প্রয়োগ করেছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে মানবাধিকারবিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার (১৭ জুলাই) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে কোটা আন্দোলন পর্যবেক্ষণে এ মন্তব্য করে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামনেস্টি …
বিস্তারিত পড়ুনসারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা …
বিস্তারিত পড়ুনসরকারিকৃত হাই স্কুলের সহকারী শিক্ষকদের বেতন নবম গ্রেড কেন নয় হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক।। সরকারিকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী বিধিমালা ২০২৪ এর রুল ১০ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে সে হাইকোর্ট রুল জারি করেছে। একই সাথে কেন বিবাদীদেরকে নির্দেশনা দেওয়া হবে না যে স্বীকৃত হাই স্কুলের সরকারি কৃত শিক্ষকদের বেতন পূর্বের নবম গ্রেড কেন করা হবে …
বিস্তারিত পড়ুনহঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।। কোটা আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে বৈঠক করছেন। বুধবার (১৭ জুলাই) রাতে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের রাতে এ তথ্য নিশ্চিত করেন। …
বিস্তারিত পড়ুনগণপরিবহন কম, রিকশায়-হেঁটে গন্তব্যে ছুটছেন নগরবাসী
নিজস্ব প্রতিবেদক।। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এ কারণে আজ সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন কম চলাচল করতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় তা একেবারেই কম। এর ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী মানুষের দুর্ভোগ …
বিস্তারিত পড়ুনকুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগে পদত্যাগের হিড়িক
নিজস্ব প্রতিবেদক।। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে। ১৬ সদস্যের কমিটির মধ্যে একে একে ফেসবুকে স্ট্যাটাস এবং অলিখিতভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতিত প্রায় সকল সদস্যই পদত্যাগ করেছেন। তবে লিখিত ভাবে পদত্যাগ করবেন কিনা সে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল