Daily Archives: July 8, 2024

র‍্যাবের নতুন মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পেয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। আরাফাতকে র‌্যাব-৮ এর অধিনায়ক করে বরিশালে বদলি করা হয়েছে। সোমবার র‌্যাব মহাপরিচালক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। …

বিস্তারিত পড়ুন

বিসিএসসহ পিএসসির প্রশ্নফাঁস: পিএসসির ৩ কর্মকর্তাসহ গ্রেফতার ১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  এদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীও রয়েছেন। গতকাল রবিবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর …

বিস্তারিত পড়ুন

ইফটিতে কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব রতিবেদক, ঢাকা: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পিএল একাউন্টে iBAS++ এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ। রবিবার (৭ জুলাই) সংস্থাটির ১১তম বোর্ডের ৪র্থ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক …

বিস্তারিত পড়ুন

কোটার বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি চাকরিতে কোটার বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সোমবার (৮ জুলাই) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চলমান …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের প্রশ্ন, আমাদের এত অবজ্ঞা করেন আপনারা?

ঢাকা: সাড়ে তিনমাস ধরে সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানালেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের এত অবজ্ঞা করা কেন করা হচ্ছে, সে প্রশ্নও করেন সংশ্লিষ্টরা। সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় প্রত্যয় স্কিম বাতিলসহ ৩ দফা কর্মসূচিতে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক …

বিস্তারিত পড়ুন

শিক্ষক ঘাটতি দূর করতে ‘রিসোর্স পুল’ করতে চায় ইউজিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ঘাটতি দূর করার জন্য অধ্যাপকদের নিয়ে ‘রিসোর্স পুল’ গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত ‘ব্লেন্ডেড শিক্ষাবিষয়ক মহাপরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসির সদস্যসচিব অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

কোটা আন্দোলন: ফের রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের

ময়মনসিংহ: কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। সোমবার বেলা দেড়টা থেকে ৩টা পর্যন্ত বাকৃবির জব্বার মোড় এলাকায় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে শিক্ষার্থীদের একটি …

বিস্তারিত পড়ুন

কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার ও সকল শূন্য পদে নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার, নতুন কর্মসংস্থান সৃষ্টি, সকল শূন্য পদে নিয়োগ, চাকরিতে নিয়োগে ঘুষ, দুর্নীতি, দলীয়করণ ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা মুক্তা বাড়ৈ এবং সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার …

বিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীসহ ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:  চলমান নানা ইস্যুতে হঠাৎ বৈঠক করেছেন সরকারের ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী। সোমবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সামছুন্নাহার চাঁপা, প্রাথমিক ও …

বিস্তারিত পড়ুন

আগামী সপ্তাহে বৃষ্টি বাড়ার সঙ্গে কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় অনেক অঞ্চলেই এখন বৃষ্টি নেই। আবার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। আগামী সপ্তাহ থেকে দেশে আবারো বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে এখন বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি। মধ্য এবং দক্ষিণাঞ্চলে …

বিস্তারিত পড়ুন