Daily Archives: July 3, 2024

মায়ের মোবাইল আসক্তি শিশুর ভাষা বিকাশে বাধা: গবেষণা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: মোবাইল ফোনে আসক্ত মায়েরা শিশুর সাথে ২৬ শতাংশ কম কথা বলেন। কারো কারো ক্ষেত্রে এর হার আরও বেশি। ফলে বাধাগ্রস্ত হচ্ছে এসব শিশুর ভাষার স্বাভাবিক বিকাশ। তারা দেরিতে কথা বলা শিখছে। সম্প্রতি চাইল্ড ডেভলপমেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এই …

বিস্তারিত পড়ুন

সলিমুল্লাহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এপদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা …

বিস্তারিত পড়ুন

অর্থমন্ত্রীর পদত্যাগ চাইলেন আন্দোলনরত শিক্ষকরা

ঢাকা: কোটা বাতিলের দাবিতে একদিকে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন চলছে। অন্যদিকে চলছে পেনশন সংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ বাতিলে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টানা কর্মবিরতি। চলমান এ আন্দোলন ও কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। একই পথে হেঁটেছে দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ও। বন্ধ রয়েছে একাডেমিক ক্লাস-পরীক্ষা, স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। সেবা …

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ করা হয়েছে। এদিকে, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০২২ …

বিস্তারিত পড়ুন

আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালনকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় বৈঠকটি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক …

বিস্তারিত পড়ুন

বাল্যবিয়ে হওয়ায় শিক্ষার্থীকে স্কুলে আসতে নিষেধ করলেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাকেরগঞ্জে সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বাল্যবিয়ের অপরাধে স্কুল ছাড়তে হয়েছে। বিয়ের কারণে ক্লাসে আসতে নিষেধ করায় গত ১ জুন থেকে স্কুলে আসা বন্ধ করেছেন ওই স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে, কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিকে মূল্যায়ন শুরু, অংশ নিচ্ছে ৫০ লক্ষ

নিজস্ব প্রতিবেদক।। আজ শুরু হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নও এদিন থেকে শুরু হয়েছে। বুধবার (৩ জুলাই) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত ১৩ জুন ঈদুল আজহায় ছুটি শুরু হয়। ২ জুলাই পর্যন্ত ছুটি থাকলেও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও শিখন ঘাটতি পূরণের জন্য নিম্ন …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস

নিজস্ব প্রতিবেদক।। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরিষেবাটির জন্য একজন শিক্ষার্থীকে প্রতি মাসে ৮০০ থেকে ১২০০ টাকা খরচ করতে হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পরিষেবাটি আজ (৩ জুলাই) উদ্বোধন করার কথা রয়েছে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, …

বিস্তারিত পড়ুন

রাজপথ ছাড়বে না কোটাবিরোধীরা

  নিজস্ব প্রতিবেদক।। সরকারি চাকরিতে বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গণপদযাত্রা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। গতকাল বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের …

বিস্তারিত পড়ুন

পাঁচ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম) পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কেন্দ্রের পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় তিন শিক্ষার্থীকে। মঙ্গলবার (২ জুলাই) গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া …

বিস্তারিত পড়ুন