মানিকগঞ্জঃ জেলার সাটুরিয়া বাজারে নজরুল ইসলামের চায়ের দোকান। সংসারের অন্য কাজ থাকায় সবসময় দোকান চালাতে পারতেন না তিনি। সে সময় তাঁর ছেলে সাকিব খান দোকানে থাকত। চা বিক্রির পাশাপাশি সে পড়াশোনা চালিয়ে যেত। আর এভাবে পড়াশোনা করে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে সাকিব। তার সাফল্যে খুশি মা-বাবা ও এলাকাবাসী। …
বিস্তারিত পড়ুনMonthly Archives: May 2024
গণিত ও ইংরেজিতে দুর্বল শিক্ষক-শিক্ষার্থী
মাসুক আলতাফ চৌধুরীঃ এসএসসিতে এবার পাশের হার ও জিপিএ ৫ বেড়েছে, গতবারের তুলনায়। কুমিল্লা বোর্ডেও দু’টোই বেড়েছে। নয়টি সাধারণ বোর্ডের সার্বিক ফলাফলে । তবে জিপিএ ৫ প্রাপ্তিতে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চিত্র ভিন্ন। ফলাফল ভালো হওয়ার কারণ ইংরেজি ও গণিতে ভালো করেছে শিক্ষার্থীরা। এ দু’টো কঠিন বিষয়ই সামগ্রীক ফলাফল ভালো- …
বিস্তারিত পড়ুনঘোড়ার গাড়িতে চড়ে স্কুল থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক
ঝালকাঠিঃ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদের ৩৫ বছর কর্মস্থল শেষে সহকর্মী ও ছাত্রদের অশ্রু নয়নে ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন। অবসর জনিত কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সসম্মানে বিদায় জানান। সোমবার (১৩ মে) দুপুরে বিদ্যালয়ের সভা কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নান্টু রঞ্জর বিশ্বাসের সভাপতিত্বে …
বিস্তারিত পড়ুনসন্তোষজনক জবাব না পেলে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি বাতিল
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দুই বছর আগে ঝড়ে টিনশেড ভবন ভেঙে যায়। এরপর আর ভবন নির্মাণ করা হয়নি। পটুয়াখালীর বাউফলের উত্তর কেশবপুর বালিকা দাখিল মাদ্রাসাটি এখন কেবল কাগজে আছে, বাস্তবে এর কোনো কাঠামো নেই। ১৯৮৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। তবে এমপিওভুক্ত নয়। এই মাদ্রাসা থেকে এবার একজন দাখিল পরীক্ষা দিলেও পাস করেনি। …
বিস্তারিত পড়ুনঅষ্টম শ্রেণি পাস সভাপতি প্রার্থী স্কুল কমিটিতে ‘স্নাতক’
জামালপুরঃ জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম আতিকুর রহমান লেবু। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে আসীন হওয়ার সময় ‘লেবু মিয়া’ নামে ব্যবহার করেছেন স্নাতক (অনার্স) পাসের সনদ। একই ব্যক্তি মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সময় হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন অষ্টম শ্রেণি পাস। মনোনয়নপত্রের সঙ্গে …
বিস্তারিত পড়ুন২৬ সেকেন্ডে ভাইরাল, প্রধান শিক্ষককে গাছে বেঁধে গণধোলাই
নিজস্ব প্রতিবেদক।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বকুল (৫০) পরকীয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে মধ্যরাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি। সোমবার রাতে এ সংক্রান্ত ২৬ সেকেন্ডের একটি …
বিস্তারিত পড়ুন৯ বছরের শিশু নুসাইব ৯৪ দিনে হাফেজ
নিজস্ব প্রতিবেদক।। মাত্র ৯৪ দিনে পবিত্র কোরআনুল কারীমের হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছেন ৯ বছর বয়সী নুসাইব কুদরতী। তিনি রাজধানী ঢাকার বৃহত্তর মিরপুরের রূপনগরে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। হিফজুল কুরআন বিভাগের বিস্ময়কর এ প্রখর মেধাবী ছাত্রটি খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নিয়ামত আলী কুদরতীর ছেলে। নুসাইব কুদরতীর …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থী সংকটে পড়বে অনেক কলেজ
নিজস্ব প্রতিবেদক।। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ভালো হলেও শিক্ষার্থীর সংকটে পড়বে অনেক কলেজ। কারণ, একাদশ শ্রেণিতে সব মিলিয়ে আসন আছে ২৫ লাখ। কিন্তু এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাস করেছে প্রায় পৌনে ১৭ লাখ শিক্ষার্থী। সবাই ভর্তি হলেও একাদশ শ্রেণিতে ৮ লাখের বেশি আসন …
বিস্তারিত পড়ুনকর কমিশনারের কার্যালয়ে চাকরি
নিজস্ব প্রতিবেদক।। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখার ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১৯ ঢাকা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে বিভিন্ন গ্রেডে ১০৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন …
বিস্তারিত পড়ুনসর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম : শিক্ষকরা কেন বৈষম্যের শিকার?
ড. কামরুল হাসান মামুন।। ১৪ মার্চ ২০২৪, অর্থ বিভাগের প্রবিধান শাখার জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থার অধীনে ‘প্রত্যয়’ নামক একটি নতুন স্কিম চালু করা হবে। যারা বর্তমানে স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারাও কমপক্ষে ১০ বছর চাকরি থাকা …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল