এইমাত্র পাওয়া

Monthly Archives: October 2023

সরকারি কলেজে টিনশেডের বারান্দায় চলছে পাঠদান

ঢাকাঃ উচ্চ মাধ্যমিকের দুই বর্ষ মিলিয়ে শিক্ষার্থী সংখ্যা ৫৫০ জনের বেশি। এসব শিক্ষার্থীদের পাঠদানের জন্য কলেজটিতে রয়েছে টিনের দোচালা ছাউনির তিনটি কক্ষ। ছোট কক্ষগুলোতে জায়গা না হওয়ায় বারান্দায় চলছে পাঠদান। শুধু শ্রেণিকক্ষ নয়, সংকট রয়েছে অফিস কক্ষেরও। গুরুদাসপুর পৌর শহরের বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি এন্ড বিএম ইনষ্টিটিউটে এভাবেই …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের অভাব, অনটনে রেখে রাষ্ট্রকে সুখী-সুন্দর করা অসম্ভব

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: বাংলাদেশ সিভিল সার্ভিসে সব ক্যাডারে একইসঙ্গে বিসিএস প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা, ভাইভা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনসহ সব ধাপ পেরিয়ে চাকরি পান। এরপরও বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা কেন নানা বৈষম্যের শিকার হচ্ছেন? বৈষম্যগুলো কী কী? পদায়ন ও সংবর্ধনা: সব ক্যাডারের প্রথম যোগদান হয় তাঁদের নিজ নিজ মন্ত্রণালয়ে। …

বিস্তারিত পড়ুন

পোরশায় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল, সম্পাদক শরিফুল

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিবেদকঃ  বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নওগাঁর পোরশা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩বছর মেয়াদে কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির অন্তর্ভক্ত ৩৯১ সদস্যের …

বিস্তারিত পড়ুন

নৈতিক শিক্ষা বিবর্জিত সৃজনশীল শিক্ষা

কাজী মাসুদুর রহমানঃ আমাদের সমাজে শিক্ষকরা শিক্ষকতা পেশায় কতটুকু আদর্শিক হতে পারছেন তা বহুবিচিত্র ঘটনাবলির মধ্য দিয়ে কখনো কখনো একটি জ্বলন্ত জিজ্ঞাসা হয়ে দেখা দেয়, যা এই স্বল্প পরিসরে সবিস্তারে বিবৃত করা সম্ভব নয়। গত ৮ অক্টোবর চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে কর্তব্যরত …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক মাকসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টির ২৯তম উপাচার্য। তাকে এ পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৪ নভেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মো. মাহমুদুল …

বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১০৪ বার পেছাল

ঢাকাঃ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১০৪ পেছানো হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য …

বিস্তারিত পড়ুন

সাত শিক্ষক দিয়ে চলছে ৮টি ব্যাচ

যশোরঃ  শিক্ষক সংকট, ক্লাসরুম সংকটসহ নানা সমস্যায় জর্জরিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফার্মেসি বিভাগ। বিভাগটিতে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে বর্তমানে আটটি ব্যাচ চলমান থাকলেও সাত শিক্ষক দিয়ে চলছে ক্লাস কার্যক্রম। আর নিয়ম না থাকলেও সাত শিক্ষক রয়েছেন শিক্ষা ছুটিতে, যা মোট শিক্ষকের ৫০ শতাংশ। ফলে শিক্ষকরা ঠিকমতো ক্লাস …

বিস্তারিত পড়ুন

শিক্ষা ক্যাডারদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে যা হলো

ঢাকাঃ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, পদোন্নতিসহ শিক্ষা ক্যাডারদের নানা দাবির মধ্যে যেগুলো শুধু শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সেগুলো দ্রুততম সময়ের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে অন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে এমন দাবিগুলো নির্বাচনের আগে পূরণ নয় বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর আশ্বাস পেলেও কর্মবিরতির বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিএস সাধারণ …

বিস্তারিত পড়ুন

জাতীয়করণ: ৪২ কলেজ শিক্ষকের মানবেতর জীবনযাপন

ঢাকাঃ সাভার সরকারি কলেজে আত্তীকরণ থেকে বাদ পড়া ২২ জন অস্থায়ী শিক্ষক এবং ২০ জন অতিথি শিক্ষক ১৩ মাস ধরে বেতন-বোনাস পাচ্ছেন না। এতে এক প্রকার মানবেতর দিনাতিপাত করতে হচ্ছে এসব শিক্ষকদের। তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও সমস্যা সমাধানে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে কলেজ কর্তৃপক্ষ …

বিস্তারিত পড়ুন

খাতায় হিসেব রেখে ঘুষ নেন মাউশির আঞ্চলিক অফিসের অফিস সহকারী

খুলনাঃ যারা ঘুষ নেন তারা সাধারণত রাখঢাক করেই নেন। কেউ অফিসের বাইরে নেন, কেউ অফিসে নিলেও টেবিলের তলা দিয়ে নেন; মোটকথা তারা লুকিয়েচুরিয়ে নেন। ঘুষের টাকার প্রমাণ তারা রাখতে চান না। এ ক্ষেত্রে পুরো ব্যতিক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি), খুলনা অঞ্চলের অফিস সহকারী আনোয়ারুল ইসলাম। আনোয়ার হোসেন নামেই পরিচিত, যিনি …

বিস্তারিত পড়ুন