এইমাত্র পাওয়া

Monthly Archives: September 2023

মধ্যরাতে উত্তাল চবি, ভিসির বাসভবনে ভাংচুর, ক্যাম্পাসে আগুন

নিউজ ডেস্ক।। শিক্ষার্থীদের বিক্ষোভে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উত্তাল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)ক্যাম্পাস। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন ভাঙচুর করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে রাস্তা বন্ধ করে দিয়ে আগুনও লাগিয়ে দেয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাওয়ার পথে শাটল ট্রেনে গাছের ধাক্কায় ছাদে অবস্থানরত অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হওয়ার প্রেক্ষাপটে এই …

বিস্তারিত পড়ুন

৩ কি.মি. হামাগুড়ি দিয়ে কলেজে যায় অদম্য ফজলুল

ময়মনসিংহ: প্রতিদিন তিন কিলোমিটার পথ দুই হাতে ভর করে হামাগুড়ি দিয়ে কলেজে যাতায়াত করেন মো. ফজলুল হক (১৭) নামে শারীরিক এক প্রতিবন্ধী শিক্ষার্থী। এনিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিস্মিত। জানা গেছে, জীবনযুদ্ধে অদম্য এই ফজলুল জেলা সদর উপজেলার দাপুনিয়ার ইছাইল নতুন বাজার ফরাজীবাড়ী এলাকার গাছ কাটা শ্রমিক মো. লাল …

বিস্তারিত পড়ুন

নন-ক্যাডার সিনিয়র সহকারী সচিব হলেন ১০ কর্মকর্তা

নিউজ ডেস্ক।।  নন-ক্যাডার কোটায় সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১০ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ এর বিধি-৫ অনুযায়ী এ পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- স্থানীয় সরকার …

বিস্তারিত পড়ুন

কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি

পটুয়াখালীঃ জেলার দুমকীতে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাজনের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া বন্দর এলাকায় আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্করের বাসভবনে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঘটনাসূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

বিশ্বব্যাংকের জব সার্কুলার, কর্মস্থল ঢাকায়

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ বিশ্বব্যাংক গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি হিসাবরক্ষক/রিসোর্স ম্যানেজমেন্ট (আরএম) অ্যানালিস্ট নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : বিশ্বব্যাংক গ্রুপ পদের নাম: …

বিস্তারিত পড়ুন

জীর্ণ কক্ষে চলে ৩২০ শিক্ষার্থীর পাঠদান

চট্টগ্রামঃ জেলার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম সোনাই উচ্চ বিদ্যালয়ের বেহাল দশা। জরাজীর্ণ চারটি কক্ষে চলে প্রতিষ্ঠানটির ৩২০ শিক্ষার্থীর পাঠদান। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তির সীমা থাকে না। করেরহাট ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত কয়লা গ্রাম। ওই গ্রামে বাঙালির পাশাপাশি বাস করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরাও। ওই গ্রামের ১০ কিলোমিটারের …

বিস্তারিত পড়ুন

কক্সবাজারে ৩১ দিনে ৬৭ ধর্ষণ

কক্সবাজারঃ জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণের ঘটনা। গতমাসে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৭ জন নারী। সবশেষ সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের পৃথক দুটি কটেজে তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে দুজন নৃত্যশিল্পী ঢাকা থেকে কক্সবাজার এসেছিলেন একটি প্রোগ্রামে। অপরজন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের বাসিন্দা। এ ঘটনায় …

বিস্তারিত পড়ুন

নিজ গ্রামে পিটিআই ভবনের উদ্যোগ, প্রশ্নের মুখে গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় নিজ গ্রামে পিটিআই স্থাপন হলে লাভ নয়, বরং লোকসান হচ্ছে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি। জাকির হোসেন বলেন, ‘চরাঞ্চলের শিক্ষকদের সুবিধার্থে এই …

বিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে এক দিনে ২০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক।। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হলো। আর এ বছর মারা গেলেন ৬৯১ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, …

বিস্তারিত পড়ুন

ভিডিও ফাঁস হওয়ায় বহিষ্কার হলেন শিক্ষক

গোপালগঞ্জঃ জেলায় নারীর সঙ্গে এক স্কুল শিক্ষকের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পাড়া মহল্লার চায়ের দোকানে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়।এ দিকে ভিডিও ফাঁসের ঘটনায় এ শিক্ষককে বিদ্যালয় থেকে আজ বৃহস্পতিবার বিকেলে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষকের নাম জগদীশ মজুমদার। তিনি দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ সদর …

বিস্তারিত পড়ুন