Monthly Archives: May 2023

দুমকিতে জাল সনদে চাকরি করছেন তিন শিক্ষক

জেলা প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার দুমকির আজিজ আহম্মেদ কলেজের ২জন ও জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষকের সনদ জাল এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রনালয়। এতে তাদের এমপিও বন্ধ করা, চাকরিচ্যুত করা, গ্রহনকৃত বেতন ভাতাদি ফেরত দেয়া এবং আইনি ব্যবস্থা গ্রহনসহ সাত দফা ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। জানা যায়, আজিজ …

বিস্তারিত পড়ুন

রাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিমানের বিশেষ ফ্লাইট

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট চালাবে। বুধবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯, ৩০ ও ৩১ মে ওই রুটে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে …

বিস্তারিত পড়ুন

১৭২ কোটি বাজেট পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়াঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কতৃক ২০২৩-২৪ অর্থবছরে ১৭২ কোটি ৪১ লাখ টাকার বাজেট পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। যা গত অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের চেয়ে বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা। গত ২১ তারিখে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। এতে দেশের …

বিস্তারিত পড়ুন

১৬৮ কোটি টাকা বরাদ্দ পেল শাবিপ্রবি

সিলেট: ২০২৩-২৪ অর্থবছরে ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গত অর্থবছরে (২০২২-২৩) শাবিপ্রবির বাজেট ছিল ১৬২ কোটি ২৭ লাখ টাকা। সে তুলনায় এবার বাজেট বেড়েছে ৬ কোটি ৯ লাখ টাকা। বুধবার (২৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। তিনি …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের নতুন ভবনঃ হস্তান্তরের আগেই মেঝেতে ফাটল

ময়মনসিংহঃ জেলার ঈশ্বরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন হস্তান্তরের আগেই ফাটল দেখা দিয়েছে মেঝে ও সিঁড়িতে। ফলে ভবনটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফাটল ধরা এ ভবনটি উপজেলার উচাখিলা ইউনিয়নের ১০৯ নং গোল্লাজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে ছোট …

বিস্তারিত পড়ুন

জাল সনদে চাকরি করছেন পাথরঘাটার দুই শিক্ষক

বরগুনারঃ জেলার পাথরঘাটায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুই শিক্ষক জাল সনদ দিয়ে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। তারা হলেন, পাথরঘাটা উপজেলার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের শিরিন আক্তার ও হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মো. রুহুল আমিন। দীর্ঘদিন ধরে সরকারি কোষাগার থেকে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক …

বিস্তারিত পড়ুন

১৪৬ চিকিৎসকের উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষাছুটি মঞ্জুর

ঢাকাঃ দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ১৪৬ চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণে প্রেষণ (শিক্ষাছুটি) মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার জারি করা একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিকিৎসকদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর …

বিস্তারিত পড়ুন

বিসিএস: কোটা নেই নারীরা আছেন

ঢাকাঃ কোটা পদ্ধতি তুলে দেওয়ার পরও বিসিএস পরীক্ষায় নারীদের চাকরি পাওয়ার হার প্রায় একই রয়েছে। ১০ শতাংশ কোটা থাকা অবস্থায় তারা যে পরিমাণ চাকরি পাচ্ছিলেন, কোটা তুলে দেওয়ার পরও প্রায় একই হারে চাকরি পাচ্ছেন। সাধারণ ক্যাডার বা কারিগরি ক্যাডারে পিছিয়ে পড়লেও শিক্ষার মতো পেশাগত ক্যাডারগুলোতে এগিয়ে গিয়ে বিসিএসে মোট চাকরি …

বিস্তারিত পড়ুন

বাসচাপায় কলেজ শিক্ষক নিহত

বগুড়াঃ জেলা শহরের ঝোপগাড়িতে বাসচাপায় হাফিজুর রহমান (৫০) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকাল ১০টার দিকে শহরের ঝোপগাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির এএসআই আফজাল হোসেন। নিহত হাফিজুর রহমান ধুনট উপজেলার মিজান সরকারের ছেলে। বর্তমানে তিনি শহরের উপশহরে ভাড়া বাসায় …

বিস্তারিত পড়ুন

জগন্নাথে আইন নিয়ে পড়তে চান গুচ্ছে প্রথম হওয়া সিসরাত

কুড়িগ্রামঃ গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এতে ৯৩.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সিসরাত জাহান। আইন বিভাগে লেখাপড়া করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। সিসরাত কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও …

বিস্তারিত পড়ুন