এইমাত্র পাওয়া

Daily Archives: May 31, 2023

এক শিক্ষা বোর্ড থেকে ১০ লাখ হাফেজ

ঢাকাঃ পাকিস্তানের একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন অন্তত ১০ লাখ শিক্ষার্থী। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান নামের বোর্ডটি সরকারের স্বীকৃতি পায় ১৯৮২ সালে। এটি বিশ্বের বৃহত্তম ইসলামি শিক্ষা বোর্ড। পাকিস্তানজুড়ে ১০ হাজারেরও বেশি মাদ্রাসা এবং প্রায় ৮ হাজার ইকরা স্কুল এই বোর্ডের সঙ্গে যুক্ত। …

বিস্তারিত পড়ুন

শাহজাদপুরে দাখিল ব্যবহারিক পরীক্ষায় অর্থ আদায়

সিরাজগঞ্জঃ চলতি দাখিল পরীক্ষার জেলার শাহজাদপুর উপজেলার পৌর সদরের দরগাপাড়ায় অবস্থিত হযরত মখদুম শাহ দৌলা (র.) দারুল খুলদ আলিয়া মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে সোমবার সকাল থেকে কৃষি বিষয় ও বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় প্রতি পরীক্ষার্থীর কাছে থেকে কৃষি বিষয়ে ২০০ টাকা ও বিজ্ঞান বিভাগের সব বিষয়ে …

বিস্তারিত পড়ুন

স্কুল শিক্ষিকা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরঃ জেলায় স্কুল শিক্ষক স্ত্রী আফরোজা আলমকে (৩৭) হত্যার দায়ে স্বামী রবিউল ইসলাম রবিকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০মে) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন। নিহত আফরোজা আলম …

বিস্তারিত পড়ুন

পাহাড়ের ওপর স্কুল: ঢলে ক্ষতি দেখিয়ে বরাদ্দ অনিয়মের অভিযোগ

রাঙামাটিঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইমার্জেন্সি তহবিল থেকে রাঙামাটির বরকল উপজেলার ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ আনা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলো পাহাড়ের ওপরে নির্মিত। তাই বিদ্যালয় ভবন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। তবে সেগুলো ঢলে ক্ষতিগ্রস্ত দেখিয়ে এ বরাদ্দ আনা হয় বলে জানা গেছে। বরাদ্দ পাওয়া …

বিস্তারিত পড়ুন

ঢাবি অধ্যাপকের প্রবন্ধে ৫৩ শতাংশ নকল

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের অধ্যাপক রেবেকা সুলতানার লেখা ‘বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা’ শীর্ষক প্রবন্ধে ৫৩ শতাংশ নকলের প্রাথমিক প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় থেকে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তাদের প্রাথমিক প্রতিবেদনে নকলের সত্যতা পাওয়ায় সিন্ডিকেট থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম সিন্ডিকেটের …

বিস্তারিত পড়ুন

সাত শিক্ষককে বেতন তুলতে না দেয়া প্রতিষ্ঠান প্রধানকে শোকজ

ময়মনসিংহঃ সাত শিক্ষককে জোর করে বেতন তুলতে না দেয়ার অভিযোগে এক মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এমপিওভুক্ত ওই সাত শিক্ষককে বেতন তুলতে দিচ্ছিলেন না বলে অভিযোগ এ প্রধানের বিরুদ্ধে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর বলছে, অভিযোগ তদন্তে কমিটি গঠন করলেও তিনি সহযোগিতা করেননি। অধিদপ্তর থেকে বারবার যোগাযোগ করে কাগজপত্র …

বিস্তারিত পড়ুন

নতুন শিক্ষাক্রম: ভুল নিয়েই পাঁচ মাস পার, প্রশিক্ষণ কার্যক্রমও হচ্ছে না

 ঢাকাঃ শিক্ষার আমূল পরিবর্তনের মূলমন্ত্র নিয়ে চলতি বছর শুরু হয় নতুন শিক্ষাক্রম। নতুন শিক্ষাক্রম ও এর পরিকল্পনা নিয়ে আশাবাদী ছিলেন অনেকে। কিন্তু শুরুতেই হোঁচট খায় নতুন পাঠ্যসূচির নতুন বই নিয়ে। ভুলে ভরা পাঠ্য বইয়ের দুটি ইতিমধ্যে প্রত্যাহার করে নেয়া হয়েছে। সংশোধন করা হয়েছে অন্যগুলো। এই ভুল সংশোধন নিয়ে পার হয়ে …

বিস্তারিত পড়ুন

বাজেট ২০২৩-২৪: বাড়বে সংসার ব্যয়, নিন্ম আয়ের মানুষের নাভিশ্বাস

ঢাকাঃ নিত্যপ্রয়োজনীয পণ্যের আকাশচুম্বী দামে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ঊর্ধ্বমূল্যের বাজারে পরিবারের খরচ মেটাতে স্বল্প আয়ের মানুষেরা এখন চোখে অন্ধকার দেখছে। এরই মধ্যে ‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট নিয়ে আসছেন অর্থমন্ত্রী আ হ …

বিস্তারিত পড়ুন