নিউজ ডেস্ক। তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। রংপুর বিভাগেও তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে পুরো দেশে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়লো। শুক্রবার (১৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। একদিন আগে যা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায়ও সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। …
বিস্তারিত পড়ুনMonthly Archives: April 2023
চিকিৎসক-নার্সদের একটি পদও শূন্য থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক।। শিগগির দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও নার্সদের শূন্য পদে নিয়োগ দিয়ে পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘যেসব চিকিৎসক ও নার্সের নানা জটিলতায় পদোন্নতি হচ্ছিল না, দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তাদের পদোন্নতি দেওয়া হবে। এছাড়া শূন্য পদে নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। একটি …
বিস্তারিত পড়ুনপাঁচ টাকায় ঈদের নতুন জামা পেল ৩০০ শিশু
নিউজ ডেস্ক।। নিজ কার্যালয়ের সামনের মাঠে একটি অস্থায়ী দোকান তৈরি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকুসুদুল আলম খোরশেদ। সেই দোকানে সাজানো হয়েছে ছোটদের নানা রঙের নতুন জামা। দোকানে শিশুরা আসছে ঈদের জামা কিনতে, কেউ কেউ বাবা-মায়ের কোলে চড়ে উপস্থিত হচ্ছে এই অস্থায়ী দোকানে। দোকান ঘুরে মাত্র ৫ …
বিস্তারিত পড়ুনবাফুফে সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করল ফিফা
নিউজ ডেস্ক।। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সব ধরনের ফুটবল থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দিলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এছাড়া বাংলাদেশি মুদ্রায় তাকে প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফিফা। এর আগে আবু নাঈম সোহাগকে আর্থিক অনিয়মের …
বিস্তারিত পড়ুনস্কুল ফাঁকি দেওয়া শিক্ষকদের এমপিও স্থগিতের সম্ভাবনা!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্কুল ফাঁকি দিয়ে ধরা পড়েছেন রাজশাহী বিভাগের ৩৮ জন শিক্ষক। মাঠপর্যায়ের কর্মকর্তাদের হঠাৎ পরিদর্শনে ধরা পড়েছেন তাঁরা। স্কুলে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করতে তাঁদের শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব পাওয়া না গেলে তাঁদের ‘মান্থলি পেমেন্ট অর্ডার’ (এমপিও) স্থগিত হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। মাধ্যমিক ও উচ্চ …
বিস্তারিত পড়ুনযমুনায় গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ যমুনা নদীতে গোসল করতে নেমে শিশির (১৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আলম শেখের ছেলে। শুক্রবার দুপুরে যমুনা নদীর ক্রসবাঁধ-৩ (চায় না বাঁধ) এলাকায় গোসল করতে নেমে শিশির নিখোঁজ হয়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, …
বিস্তারিত পড়ুনমসজিদে নামাজরত ভাইকে কুপিয়ে হত্যা করলেন দুই সহোদর
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ সাহ্রি খেয়ে বাড়ির পাশেই মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন মো. নজরুল ইসলাম (৪৫)। প্রথম রাকাতের পর রুকুতে যেতেই রামদা ও চাপাতি দিয়ে নজরুলকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন তাঁরই বড় ভাই জাহাঙ্গীর আলম লিটন (৪৮) এবং ছোট ভাই শামছুল আলম শাহিন (৪০)। এ সময় তাঁদের বড় ভাই বিপুল (৫২) …
বিস্তারিত পড়ুনকলেজের পাশের জমিতে অফিস তৈরির চেষ্টা, পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ জেলার শেরপুরে টিসিপিএল মহিলা কলেজের পাশের জমিতে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা অফিস নির্মাণের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মালিকানা নিয়ে বিবদমান জমিতে গতকাল বৃহস্পতিবার রাতে ভবন নির্মাণ শুরু করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের …
বিস্তারিত পড়ুনগাছচাপায় পলিটেকনিক ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ফেনীঃ জেলায় গাছচাপায় রেজাউল করিম রাজু নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। রেজাউল করিম রাজু ফেনী পলিটেকনিক ইনিস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রেজাউল করিম রাজু বাড়ির পাশের আরও দুই সহযোগীকে …
বিস্তারিত পড়ুনশাহজাদপুর ইউএনওকে শোকজ
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ নিয়মবহির্ভূত খেয়াঘাট ইজারা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সোহেল রানা এ আদেশ দেন। শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার আমিরুল মোমেন খান বিষয়টি নিশ্চিত করে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল