এইমাত্র পাওয়া

Daily Archives: April 15, 2023

১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের ১৬টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং বাকি জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও তিন দিন পর হ্রাস পেতে …

বিস্তারিত পড়ুন

নিউ মার্কেট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নিউ মার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। শনিবার (১৫ এপ্রিল) নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বরাত দিয়ে মার্কেটের নিরাপত্তা কমান্ডার মো. ভুলু এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ রয়েছে …

বিস্তারিত পড়ুন

পোষ্য কোটা বন্ধে নীতিমালা আসছে

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী অন্যদের চেয়ে শূন্য দশমিক শূন্য শূন্য নম্বর কম পাওয়ার কারণে যেখানে ভর্তির সুযোগ পাচ্ছে না; সেখানে পোষ্য কোটার কারণে ফেল করেও ভর্তির সুযোগ পাচ্ছেন অনেকে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় ভর্তিতে পোষ্য কোটা বন্ধ করতে চায় তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসি বলছে, …

বিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরঃ জেলার রায়পুরে আবদুল্লাহ তাহসিন (১২) নামে এক মাদরাসাশিক্ষার্থী পুকুরে ডুবে মারা গেছে। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার সংলগ্ন মাদরাসাতুদ্দাওয়ার পুকুরে এ ঘটনা ঘটে। তাহসিন ওই মাদরাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী। সে সোনাপুর ইউনিয়নের চরপাতা গ্রামের আফজাল পাটওয়ারী বাড়ির মাওলানা হানিফের একমাত্র ছেলে। তাহসিনের খালা …

বিস্তারিত পড়ুন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ১৩–২০তম গ্রেডে চাকরি, আবেদন শেষ কাল

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে সাত ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী রোববারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: কম্পিউটার …

বিস্তারিত পড়ুন

ঈদের নতুন জামা পরা হলো না ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আইরিনের

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুরঃ নয় বছর বয়সী ছোট্ট আইরিন বায়না ধরেছিল তাকে ঈদে নতুন জামা দিতে হবে। তাই মা রেশমা বেগম মেয়ের জন্য নিজ হাতেই তৈরি করে রেখেছিলেন ঈদের জামা। কিন্তু সেই জামা আর পরা হলো না আইরিনের। তার আগেই চলে গেল না ফেরার দেশে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ির …

বিস্তারিত পড়ুন

সেই ‘কোটিপতি চবি ছাত্র’ শ্রীঘরে!

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ হত্যা, নারী অপহরণ, অবৈধ আগ্নেয়াস্ত্র বহন, ইয়াবা পাচার, মানি লন্ডারিং, সরকারি কর্মকর্তাদের উপর হামলা; কী অপরাধ নেই তার ঝুলিতে! অভিযোগের পাহাড় মাথায় নিয়ে অজস্র মামলার আসামি হয়েও আধুনিকতম ভার্সনের মোটরসাইকেল নিয়ে দিব্যি দাপিয়ে বেড়ান তিনি। দীর্ঘদিন আইনের চোখকে ফাঁকি দিয়ে অপরাধ সাম্রাজ্য চালিয়ে নিতে সক্ষম হলেও শেষ …

বিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাদরাসা প্রভাষকের পরকিয়া, শেষ পর্যন্ত আদালতে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ জেলার লালমাই উপজেলার বেলগর ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির হোসেন মজুমদার তার স্ত্রীর সঙ্গে পেয়ার আহমেদ নামে এক মাদ্রাসাশিক্ষকের পরকীয়ার অভিযোগ দায়ের করেছেন স্থানীয় গ্রাম আদালতে। পেয়ার আহমেদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক। একই সঙ্গে তিনি বাংগড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা …

বিস্তারিত পড়ুন

বাবাকে খুঁজে পেতে জাবি অধ্যাপকের আকুতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নিখোঁজ পিতাকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক উবাইদুর রহমান সিদ্দিকী। বুধবার সকাল ১০টায় রাজধানীর আরামবাগে তার মেয়ের বাসা থেকে পিতা বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সফিজ উদ্দিন বের হয়ে আর ফিরে আসেননি। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা হাজী মো. …

বিস্তারিত পড়ুন

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে তরুণীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রাথমিকের এক স্কুল শিক্ষকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে অবস্থান নেন তিনি। এরপর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন। অভিযোগ উঠেছে, প্রায় এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে ঝালকাঠি …

বিস্তারিত পড়ুন