Monthly Archives: March 2023

‘জাল সনদধারী শিক্ষককে প্রধান শিক্ষক বানাবেন শিক্ষা কর্মকর্তা’

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ জেলার ধামইরহাট লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুরে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে লক্ষনপাড়া এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের আয়োজনে ঘন্টা …

বিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও দেখাতে হবে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড। সোমবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের দৌরাত্ম বেড়ে গেছে। আজ ক্যাম্পাসে মাইকিং …

বিস্তারিত পড়ুন

গান্ধী শান্তি পুরস্কার পেলেন ইউজিসি সদস্য আবু তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের আর্থিক সেবায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। সোমবার (১৩ মার্চ) অধ্যাপক ড. মো. আবু তাহেরের হাতে এ সম্মাননা পদক তুলে দেন ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের দুজন কর্মকর্তা। এছাড়া তাকে ক্রেস্ট, উত্তরীয় …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও ৩ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৬ জন পদত্যাগের একদিন পর নতুন করে আরও তিনজন তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল), অতীশ …

বিস্তারিত পড়ুন

ছাত্র রাজনীতি শাসক শ্রেণীর চক্রান্তের শিকার: ছাত্রনেতা শোভন

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন,  ছাত্র রাজনীতি বরাবরের মতোই শাসক শ্রেণীর চক্রান্তের শিকার। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সারাদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নারী নির্যাতন, দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে। সমসাময়িক জাতীয় পত্রপত্রিকা গুলোতেও প্রতিদিনই ছাত্রলীগের দুষ্কর্মের চিত্র দেখা যায়। সোমবার উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের …

বিস্তারিত পড়ুন

স্বপ্নপুরীতে জবি শিক্ষার্থীদের মারধর, গ্রেপ্তার ৮

মন্জুর আলী শাহ, জেলা প্রতিবেদক, দিনাজপুরঃ জেলার  নবাবগঞ্জ উপজেলার বিনোদন পার্ক স্বপ্নপুরীর কর্মচারীদের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০ শিক্ষার্থী আহত ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার (১২ মার্চ) রাতে জবির এক শিক্ষার্থী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ …

বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাঁচ শিক্ষার্থী মেডিকেলে চান্স পাওয়ায় আনন্দ র‍্যালি

কামরুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিবেদকঃ  বিজ্ঞান বিভাগের ৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেলে কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় আনন্দ র‌্যালি করেছে কলারোয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১ টার সময় মেডিকেল কলেজে চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের পুষ্পমাল্য দিয়ে বরণ ও পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ র‌্যালি করে কলেজের শিক্ষকমন্ডলী …

বিস্তারিত পড়ুন

লাগাতার ২য় দিনের অবস্থান কর্মসূচীতে নন এমপিও কলেজ শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে লাগাতার কর্মসূচির ২য় দিনের মত অবস্থান করছেন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা। অনার্স-মাস্টার্স স্তরের নন-এমপিও প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষকদের পক্ষে  গতকাল রবিবার সকাল (১২ মার্চ) থেকে এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি …

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে নতুন এমডি স্মৃতি কর্মকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতে সহায়তার লক্ষ্যে গঠিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকারকে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এ পদে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রবিবার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃজেলা বদলি শুরু হচ্ছে মঙ্গলবার (১৪ মার্চ)। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৪ মার্চ বদলি শুরু হয়ে চলবে ২২ মার্চ পর্যন্ত। ১৪ থেকে ১৫ মার্চ শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। …

বিস্তারিত পড়ুন