Monthly Archives: March 2023

অনিরাপদ ঢাবি, ভবঘুরের দখলে রাস্তাঘাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এক সময়ের নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এখন অনেকটাই অনিরাপদ। আর এ কথা বলছেন খোদ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় ঘটছে ছিনতাই কিংবা মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা। আর এসব অপরাধের পেছনে উঠে আসছে বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা ভবঘুরেদের নাম। গত ৯ মার্চ দুপুরে ঢাবির আইন বিভাগ থেকে বের হন …

বিস্তারিত পড়ুন

খুবি ক্যাম্পাসে মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখীর হাসি

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রধান ফটক দিয়ে ঢুকলে দেখা মিলবে হলুদ সূর্যমুখী ফুলের সমারোহ। সবুজের মধ্যে হলুদ ফুলগুলো অপরূপ সৌন্দর্যের উৎস হয়ে দাঁড়িয়ে আছে। প্রস্ফুটিত সূর্যমুখীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মৌমাছি-প্রজাপতি যেমন ছুটে আসছে, তেমনি বিমোহিত হচ্ছে ছাত্রীরাও। ছাত্রীদের কেউ ছবি তুলছেন, কেউবা মোবাইল …

বিস্তারিত পড়ুন

সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পুলিশ খুনের মামলার আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান এবং কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। ডিবিপ্রধান জানান, …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে ডিজিটাল কনটেন্টে পাঠদান কার্যক্রম বাস্তবায়ন!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ডিজিটাল পদ্ধতিতে পাঠদান প্রচলিত পাঠদান পদ্ধতির চেয়ে অনেক বেশি আকর্ষণীয় এবং স্মার্ট মানবসম্পদ তৈরির জন্য কার্যকর একটি পদ্ধতি বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি মনে করেন, শিক্ষার্থীরা এক বছরের পাঠ্যক্রম তিন থেকে চার মাসেই সহজে আয়ত্বে আনতে সক্ষম। ডিজিটাল পদ্ধতিতে পাঠ প্রদানের …

বিস্তারিত পড়ুন

শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার নেই, নেই পদোন্নতি!

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ কাঙ্ক্ষিত মর্যাদা ও সুযোগ-সুবিধা না পেয়ে ক্যাডার সার্ভিসের শিক্ষকদের মধ্যে অন্য ক্যাডারে চলে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। এরইমধ্যে নিজ ক্যাডার ছেড়ে অন্য চাকরিতে চলে গেছেন শতাধিক। আবার সম্প্রতি শিক্ষা ক্যাডারে চাকরি পেয়েও যোগদান করেননি ৯৫ জন। সংশ্লিষ্টরা বলছেন—শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার নেই, নেই পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধা। কাজের চাপ …

বিস্তারিত পড়ুন

পাঁচ নম্বর কাটার শর্তে চবিতে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পেছানো হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট ১২০ নম্বরের মধ্য থেকে ৫ নম্বর কাটা হওয়ার বিষয়টি …

বিস্তারিত পড়ুন

চাইলেই সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা যাবেনা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাইলেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার মতো এতো বড় একটা সিদ্ধান্ত নেয়া যাবে না। প্রথমেই জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান যাচাই করতে হবে, সেখানে জাতীয় করণ হওয়ার পরে শিক্ষার মান কি কমেছে? না বেড়েছে? আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। দ্বিতীয়তঃ …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষক পদ নিয়ে দ্বন্দ্ব, বিপাকে শিক্ষার্থী-অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ জেলার ধামইরহাট উপজেলার লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে দ্বন্দ্বে শিক্ষার পরিবেশ ধ্বংসের দ্বার প্রান্তে। গ্রামবাসীরা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ নিয়ে ২০১৯ সাল থেকে দ্ব›দ্ব চলে আসছে। আমরা ছাত্রছাত্রী নিয়ে বড় বিপদে পড়েছি। সরজমিনে ঘুরে জানা গেছে, ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান …

বিস্তারিত পড়ুন

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠিঃ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ২ জন এসএসসি পরীক্ষার্থীর। ঘটনা সূত্রে জানা যায় বরিশাল পটুয়াখালী মহাসড়কে একটি লোকাল বাস (আল-আমিন পরিবহন) নলছিটি উপজেলার শিমুলতলা নামক বাজারে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯.৩০-এ একটি আটো রিশকা কে চাপা দেয়। অটো রিশকায় জেড.এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের তমাল (১৬) ও …

বিস্তারিত পড়ুন

‘আট-নয় মাস পর একটা পরীক্ষা হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মুক্তিযুদ্ধের পক্ষের-বিপক্ষের শক্তির মধ্যে আট-নয় মাস পর একটা পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ শেষ পর্যায়ে, এখন স্মার্ট বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনার নাগরিক সংখ্যা যদি বৃদ্ধ না হয় তাহলে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা …

বিস্তারিত পড়ুন