নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের নয় জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নয় কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহীকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, নাটোর ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার সরকার অসীম কুমারকে বগুড়ায়, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব …
বিস্তারিত পড়ুনMonthly Archives: March 2023
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর আব্বাস উদ্দিন খান। তিনি বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এর আগে বরিশাল বিএম কলেজেও কর্মরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্তে একটি প্রজ্ঞাপন জারি করে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, …
বিস্তারিত পড়ুনভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব খলিলুর রহমান
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ২৩ মার্চ ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়। মোস্তাফিজুর রহমানকে বদলির আদেশ ৩১ …
বিস্তারিত পড়ুনকিস্তির টাকা দিতে না পেরে অপমানিত হয়ে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ জেলার এরুলিয়া এলাকায় এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা শোধ নিয়ে অপমানিত হয়ে রাগ-ক্ষোভে শাহানা বেগম(৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান, শিকারপুর পুর্ব পাড়ার শাহানা বেগম ভ্যান চালক …
বিস্তারিত পড়ুনযত প্রতিবন্ধকতাই থাকুক, নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যত বিরোধিতা থাকুক, যত ষড়যন্ত্রই থাকুক, যত প্রতিবন্ধকতাই থাকুক, নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৯ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ও দেশব্যাপী প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যত বিরোধিতা থাকুক, যত ষড়যন্ত্রই …
বিস্তারিত পড়ুনলেকচারারের সম্মানি ক্লাস প্রতি ৩শ টাকা, বিজ্ঞপ্তি নিয়ে নিন্দা
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ মাত্র ৩০০ টাকা প্রতি ক্লাস ভিত্তিতে অস্থায়ী স্পেশাল লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তুমুল সমালোচনার মুখে পড়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। সামাজিকমাধ্যমে এ নিয়ে তীব্র নিন্দা শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের এবং এটি অভ্যন্তরীণ বিষয়। গত ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি …
বিস্তারিত পড়ুনএমপিওভুক্ত হচ্ছে ৮৩ স্কুল-কলেজ, তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে!
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের খুশি করতে বিশেষ বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৮৩টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এ তালিকা আরও বাড়ানো হবে। দ্বিতীয় ধাপে বাকি প্রতিষ্ঠানগুলোর তালিকা থাকবে— বলছেন সংশ্লিষ্টরা। এমপিওভুক্তির এ …
বিস্তারিত পড়ুনভুয়া সনদপত্র তৈরি করে চাকরি: শিক্ষকসহ ৩ জনের নামে দুদকের মামলা
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদপত্র তৈরি করে ‘চাকরি নেওয়ার অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) জুনিয়র তড়িৎবিদ মো. শামছুর রহমানসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদকের সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মামলার অপর দুই আসামি হলেন- …
বিস্তারিত পড়ুনম্যানেজিং কমিটি নির্বাচন: ভোট দিতে টাকা নেননি শিক্ষক
নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ জেলার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলালের বিরুদ্ধে আব্দুল হান্নান নামে এক শিক্ষককে হয়রানির অভিযোগ করেছেন। আর আগে গত ২৭ মার্চ “৬ লাখ নিয়েও ভোট দেননি শিক্ষক” শিরোনামে শিক্ষাবার্তায় সংবাদ প্রকাশিত হয়। বুধবার দুপুর ৩টায় ধুনট প্রেস ক্লাবে …
বিস্তারিত পড়ুনএকমাস ধরে হ্যাকারদের দখলে ঢাকা কলেজের ফেসবুক পেজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পেজটির প্রোফাইল ছবি পরিবর্তন হলে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়। ধারণা করা হচ্ছে, ভিয়েতনামের কোনো হ্যাকার ঢাকা কলেজের ভেরিফায়েড পেজটির নিয়ন্ত্রণ নিয়েছে। পেজটির প্রোফাইলের ছবি, কাভার ছবি, ইমেইল ও কলেজের ঠিকানা বদলে দিয়েছে হ্যাকার। কলেজের ফেসবুক …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল