Monthly Archives: January 2023

এশিয়ান ইউনিভার্সিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আজ বুধবার উদযাপিত হচ্ছে। ঢাকার অদূরে আশুলিয়ায় এইউবি’র সুবিশাল স্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল ১০টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উড়ানো হয় বিশ্ববিদ্যালয়ের নাম খচিত ফেস্টুনসহ বর্ণিল রঙের বেলুন, অনুষ্ঠিত হয় …

বিস্তারিত পড়ুন

আমরন অনশনের ২য় দিনে জাবিতে অসুস্থ ৯ জন

চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ১৫৬ কর্মচারী। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত এ অনশনে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন ৯ কর্মচারী। গুরুতর অসুস্থ তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনশনকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের …

বিস্তারিত পড়ুন

জাতিসংঘের প্রতিনিধিদল গেলো নিখোঁজ বিএনপি নেতার বাসায়

অনলাইন ডেস্ক।। নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহীনবাগে সাজেদুলের বাসায় যায় প্রতিনিধিদল। জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকারবিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন এ প্রতিনিধিদলে ছিলেন। তারা সাজেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এর আগে গত ১৪ …

বিস্তারিত পড়ুন

ক্লিনিকে গেলেই গর্ভবতীদের করা হয় সিজারঃ স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক।। বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে গেলেই গর্ভবতী নারীদের সিজার করে দেয়া হয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল ইন্সটিটিউট অব পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং (নিপোর্ট) আয়োজিত বাংলাদেশ আরবান হেলথ সার্ভে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক ও মাধ্যমিকে ২ মন্ত্রনালয়ের দায়িত্বে বাধাগ্রস্ত শিক্ষার সমন্বিত দৃষ্টিভঙ্গি

অনলাইন ডেস্ক।। বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়িত্বভার দুটি মন্ত্রণালয়ের মধ্যে ভাগ করা হয়েছে, যা পাঠ্যক্রম, শিক্ষক, শিক্ষার গুণগত মান ও অন্যান্য মানদণ্ডগুলির ক্ষেত্রে সমন্বিত দৃষ্টিভঙ্গিকে বাধাগ্রস্থ করছে। গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০২২ এমনটি জানিয়েছে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বিষয়গুলো দেখে থাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর মাধ্যমিক শিক্ষার দায়িত্ব শিক্ষা …

বিস্তারিত পড়ুন

শিক্ষা ব্যয়ের ৭১ শতাংশই বহন করে পরিবারঃ গবেষণা

অনলাইন ডেস্ক।। বাংলাদেশে শিক্ষা ব্যয়ের ৭১ শতাংশ পরিবার বহন করে।  সরকারি প্রতিষ্ঠানের তুলনায় এনজিও স্কুলে ফি তিনগুণ বেশি এবং বেসরকারি কিন্ডারগার্টেনের ক্ষেত্রে এই ব্যয় নয়গুণ বেশি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে শিক্ষা ব্যয়ের ৫৭ শতাংশ বহন …

বিস্তারিত পড়ুন

ফকিরহাট ইউএনও’র হস্ত‌ক্ষেপে স্কুলের ময়লার স্তুপ এখন ফু‌লের বাগান

মোঃ মোজা‌হিদুর রহমান।। বাগেরহাটের ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের প্রবেশ পথের পাশে পতিত জমি দীর্ঘদিন ধরে ময়লার ভাগার হিসেবে ব্যবহার করত বাজারের দোকান ব্যবসায়ীসহ স্থানীয় মানুষজন। উপজেলা নির্বাহী অফিসার ফ‌কিরহাট মহোদয়ের উদ্যোগে এখন তা নান্দনিক পুষ্প কাননে পরিনত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ৩টায় এই পুষ্প কানন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান …

বিস্তারিত পড়ুন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

 নিউজ ডেস্ক।।  চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর ফলে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা বাড়লেও বিকেল থেকে আবার ঠাণ্ডা জেকে বসে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল শহর ও …

বিস্তারিত পড়ুন

১৯ দিনের মাথায় অবসরে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

  নিউজ ডেস্ক।। দায়িত্ব নেওয়ার ১৯ দিনের মাথায় মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে অবসরে পাঠিয়েছে সরকার। তার জায়গায় মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে। মঙ্গলবার (৩ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন …

বিস্তারিত পড়ুন

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মো. মাহবুব হোসেন

নিউজ ডেস্ক।। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত …

বিস্তারিত পড়ুন